‘কল্কি ২’-এ কি দীপিকার বদলে আলিয়া? প্রভাসের পোস্টেই জোরালো নতুন জল্পনা

প্রভাসের ‘আলফা’ ট্রেলার শেয়ার ও আলিয়া ভাটকে শুভেচ্ছা ঘিরে জোরালো হয়েছে ‘কল্কি ২’-এর কাস্টিং জল্পনা। দীপিকা পাড়ুকোনের পরিবর্তে কি সুমতীর চরিত্রে দেখা যাবে আলিয়াকে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

‘কল্কি ২’ (Kalki 2)-এ দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর পরিবর্তে কি দেখা যাবে আলিয়া ভাট (Alia Bhatt)-কে? দীর্ঘদিনের জল্পনায় এবার যেন নতুন মাত্রা যোগ করলেন প্রভাস (Prabhas)। ‘আলফা’ (Alpha)-র ট্রেলার শেয়ার করে আলিয়ার প্রশংসায় ভাসিয়েছেন তিনি। আর সেই সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই বলিউডে শুরু হয়েছে নতুন জল্পনা— ‘কল্কি ২’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে কি তবে আলিয়ারই এন্ট্রি নিশ্চিত?

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD) বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), কমল হাসান (Kamal Haasan), প্রভাস (Prabhas) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর উপস্থিতিতে ছবিটি দেশ-বিদেশে উল্লেখযোগ্য ব্যবসা করে। সেই সাফল্যের পর থেকেই সিক্যুয়েল নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে।

তবে ছবির দ্বিতীয় পর্ব তৈরির পথে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে দীপিকা অভিনীত ‘সুমতী’ চরিত্র। ইন্ডাস্ট্রির একাংশের দাবি, পারিশ্রমিক এবং শুটিংয়ের সময়সূচি নিয়ে মতপার্থক্যের জেরে দীপিকা এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। এরপর থেকেই নতুন মুখের খোঁজ শুরু হয় নির্মাতাদের।

‘কল্কি ২’-এ কি দীপিকার বদলে আলিয়া? প্রভাসের পোস্টেই জোরালো নতুন জল্পনা
দীপিকাকে দশ গোল দিয়ে ‘কল্কি ২’তে জায়গা পাকা করলেন ‘আলফা’ আলিয়া! ছবি- এক্স হ্যান্ডেল

মাঝে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র নামও জোরালোভাবে শোনা গিয়েছিল। তবে তাঁকে চূড়ান্ত করা সহজ হয়নি বলেই বিভিন্ন মহলে আলোচনা চলছিল। সেই পরিস্থিতিতে আলিয়া ভাটের নাম সামনে আসে এবং এবার প্রভাসের সাম্প্রতিক পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

সম্প্রতি যশরাজ ফিল্মস (Yash Raj Films)-এর স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’ (Alpha)-র ট্রেলার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন প্রভাস। তিনি লেখেন, ট্রেলারটি অত্যন্ত আকর্ষণীয় এবং আলিয়া ভাট-সহ গোটা টিমকে মুক্তির জন্য শুভেচ্ছা জানান। পাল্টা আলিয়াও তাঁকে ধন্যবাদ জানিয়ে সূর্যের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।

এই সৌজন্য বিনিময়ের পর থেকেই সোশ্যাল মিডিয়া এবং চলচ্চিত্র মহলে জল্পনা শুরু হয়েছে, দুই তারকার এই যোগাযোগ কি শুধুই শুভেচ্ছা, নাকি এর পিছনে রয়েছে ‘কল্কি ২’-এ একসঙ্গে কাজ করার ইঙ্গিত? যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

‘কল্কি’ ছবির গল্পে ‘সুমতী’ চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচালক নাগ অশ্বিন (Nag Ashwin)-এর কাহিনি অনুযায়ী, বিষ্ণুর দশম অবতার কল্কিকে গর্ভে ধারণ করেন সুমতী। ফলে সিক্যুয়েলের কাহিনিতেও এই চরিত্রের গুরুত্ব অনেকটাই বেশি। তাই নতুন অভিনেত্রীকে ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে।

এখনও পর্যন্ত ‘কল্কি ২’-এর কাস্টিং নিয়ে নির্মাতারা মুখ খোলেননি। তবে প্রভাস ও আলিয়ার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া আদানপ্রদান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত সুমতীর চরিত্রে কে অভিনয় করবেন, তার উত্তর মিলবে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার পরই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন