রবিবার থেকে ফের ভক্তদের জন্য বন্ধ হল কালীঘাট মন্দির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ।সেইসঙ্গে একদিনে সুস্থ হচ্ছেন বিশাল সংখ্যক মানুষ।আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গেও বাড়ছে সংক্রমণ। শনিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজ্যে আগামী দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা হয়েছে।

আরও পড়ুনঃ বঙ্গে একদিনে আক্রান্ত ১৯ হাজার ৫১১ জন! বাড়ল দৈনিক মৃত্যু, স্বস্তি দিচ্ছে করোনাজয়ীর সংখ্যা

শনিবার স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫১১ জন। যা গতকালের তুলনায় সামান্য কম। আর এই রুপ অবস্থায় আগামিকাল, অর্থাৎ রবিবার থেকে কালীঘাট মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল।

শনিবার সন্ধ্যায় কালীঘাট মন্দির ট্রাস্টের বৈঠক ছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সকালে নিত্য পুজোর ভোগ হবে এবং বিকেলে আরতি হবে। তবে কোনও ভাবেই কোনও ভক্তকে মন্দিরের ভেতর ঢুকতে দেওয়া হবে না বলে এদিন জানিয়েছে কালীঘাট মন্দির ট্রাস্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত