বঙ্গে একদিনে আক্রান্ত ১৯ হাজার ৫১১ জন! বাড়ল দৈনিক মৃত্যু, স্বস্তি দিচ্ছে করোনাজয়ীর সংখ্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ।সেইসঙ্গে একদিনে সুস্থ হচ্ছেন বিশাল সংখ্যক মানুষ।আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গেও বাড়ছে সংক্রমণ। শনিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজ্যে আগামী দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা হয়েছে।সেই ঘোষণার দিনই রাজ্যবাসীকে সামান্য স্বস্তি দিয়ে নিম্নমুখী হল করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ।

আরও পড়ুনঃ করোনাকালে নতুন আতঙ্ক, হদিশ মিলল ‘ব্ল্যাক ফাঙ্গাসের’।

তবে পশ্চিমবঙ্গের মৃত্যু উদ্বেগ বাড়িয়ে বাড়ল। বেড়েছে সুস্থতার হারও। সেটাই এই মুহূর্তে একমাত্র আশার আলো বলে মনে করা হচ্ছে।শনিবার স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫১১ জন। যা গতকালের তুলনায় সামান্য কম।

গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২০,৮৪৬ জন।তবে এদিনও চিন্তা বাড়িয়ে রেকর্ড সংক্রমণ হয়েছে উত্তর ২৪ পরগনায়। একদিনে সেই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৭৯ জন। এর ঠিক পরেই রয়েছে কলকাতা। মাত্র ২৪ ঘণ্টায় মহানগরের ৩ হাজার ৯৫১ জনের শরীরে সংক্রমণ ছড়িয়েছে। চিন্তা বাড়াচ্ছে হাওয়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া।

এই চার জেলাতেই একদিনে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজারের বেশি। এই ছয় জেলার জনঘনত্ব অত্যাধিক। স্বাভাবিকভাবেই এই জেলাগুলির বেলাগাম সংক্রমণ মানুষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লক্ষ ১৪ হাজার ৩১৩ জন।

প্রসঙ্গত,এদিন রাজ্যে আগের দিনের চেয়ে মৃত্যু বেড়েছে। একদিনে বাংলায় করোনায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে। যা শুক্রবার ছিল ১৩৬। মৃত্যুর নিরিখেও রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত