নজরবন্দি ব্যুরো: কালিয়াগঞ্জকাণ্ডে রণক্ষেত্র পরিস্থিতি। এই ঘটনার জল গড়াল কলকাতা হাইকোর্টে। মৃতার পরিবারের নিরাপত্তার দাবি জানিয়ে মামলা দায়ের হল। সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: Mamata-Nitish: মমতা-নীতীশের বৈঠকে উপস্থিত আরও এক নেতা, বিরোধী শিবির নিয়ে বিরাট জল্পনা



উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে কালিয়াগঞ্জ। পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ দিন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এই কাণ্ডে জাতীয় সুরক্ষা কমিশন এবং রাজ্য সুরক্ষা কমিশনের মধ্যে সংঘাত দেখা যায়। জাতীয় সুরক্ষা কমিশনের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ আনে রাজ্য সুরক্ষা কমিশন।

CBI তদন্তের দাবি, কালিয়াগঞ্জকাণ্ডে মৃতার পরিবারকে আর্থিক সাহায্যের দাবি
কলকাতা হাইকোর্টে মামলাকারীর দাবি, মৃতার পরিবারকে যথাযথ নিরাপত্তা দেওয়া হোক এবং এক কোটি টাকা আর্থিক সাহায্য তোলার দাবি করা হয়েছে। নথি নষ্ট হওয়ার আশঙ্কায় দ্রুত শুনানির আবেদন জানান মামলাকারী। মঙ্গলবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।



এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিজেও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।








