নজরবন্দি ব্যুরোঃ এবারের দুর্গা পুজোতে শহরের অন্যান্য পুজো মণ্ডপ গুলো কে টেক্কা দিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। যারফলে মহাসপ্তমীর আগে থেকেই লাখো লাখো মানুষের ঢল নেমেছিল এই পুজো মণ্ডপে। বিশেষত সকলের নজর কেড়েছিল এর আলোক শয্যা। তবে সময় এগোনোর সঙ্গে সঙ্গে একাধিক সমস্যা দেখা দেওয়ায় মাঝ পথেই তা বন্ধ করে দেওয়া হয় সকলের জন্য। তবে আসন্ন কালী পুজোতে ফের দেখা মিলতে চলেছে এই মণ্ডপের।
আরও পড়ুনঃশারজা আন্তর্জাতিক বই মেলায় ডাক পেলেন বাংলার মুখ্যমন্ত্রী


মূলত লাগামহীন সংক্রমণ ও সহ একাধিক সমস্যার কথা মাথায় রেখেই দুর্গা পুজোর মাঝপথে বন্ধ করে দেওয়া হয় শ্রীভূমির পুজো মণ্ডপ। যারফলে তা চোখের সামনে থেকে দেখার স্বপ্ন পূরণ হয়নি অনেকেরই। তবে সকল দর্শনার্থী ও ভ্রমণপিপাসু মানুষদের কথা মাথায় রেখে এবারের কালী পুজো তে বুর্জ খলিফার আদলে সেজে উঠতে চলেছে বর্ধমানের পুজো মণ্ডপ।
জানা গিয়েছে, এবছর পূর্ব বর্ধমানের বড়নীলপুর দিলীপ স্মৃতি সংঘের শ্যামাপূজার থিম হিসেবে সকলের সামনে আসতে চলেছে এই বুর্জ টাওয়ার। যারফলে একই শহরে সম্ভবত জোড়া বুর্জ খলিফার সাক্ষী থাকতে চলেছে ভ্রমণপিপাসু মানুষ। তাছাড়া আর এ ইউ সি র মণ্ডপ পরিদর্শনে মানুষের ঢল নামে প্রতি বছর।
কালী পুজোতে ও থাকছে বুর্জ খলিফা , কোথায় জেনেনিন



তবে এই খবর নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই ফের করোনার সংক্রমণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বলা যায় নেটিজেনদের অনেকেই মনে করছেন এই মণ্ডপ শয্যার ফলে ফের বাড়তে পারে করোনার সংক্রমণ। তবে সমস্ত কিছু মাথায় রেখে আদৌ সমস্ত কিছু সামাল দিতে পারেন কিনা পুজো উদ্যোক্তারা এখন সেদিকেই নজর সকলের।








