নজরবন্দি ব্যুরো: জল্পনা চলছিলই লাল মাটির জেলা পরিষদের সভাধিপতি হতে পারেন অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর নেতা কাজল শেখ। আর এবার সব জল্পনার অবসান। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হলেন কাজল ঘোষ।
আরও পড়ুন: যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও ৬, ধৃতদের তিনজন প্রাক্তন পড়ুয়া
জেলে যাবার আগে বীরভূমে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ছিলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি এবং কাজল শেখ ছিলেন জেলা যুব সভাপতি। কাজল মূলত নানুর অঞ্চলের দাপুটে নেতা। দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি, মারামারি লেগেই থাকত। অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব ছিলেন কাজল শেখ। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তাঁকে দায়িত্ব। আর কাজলের নেতৃত্বেই পঞ্চায়েতে সাফল্য পায় তৃণমূল। এবার নিজের কাজের পুরষ্কার হিসেবে জেলা সভাধিপতি পদ পেলেন তিনি।


সদ্য প্রকাশিত
বাংলায় এসে বাঙালিকেই ‘ভণ্ড’! বাগেশ্বর বাবার মন্তব্যের প্রতিবাদে ভবানীপুর থানায় কংগ্রেসের অভিযোগ
৭০০ থেকে ১৩০! হারিয়ে যাচ্ছে বাংলার সিঙ্গেল স্ক্রিন, কলকাতায় ফিরুক ২০০ হল—সরকারের কাছে জোরালো দাবি
অনুব্রত অতীত! বীরভূমে কাজল শেখকেই জেলা সভাধিপতি করল তৃণমূল




