Jyotipriya Mallick: শান্তিনিকেতনে জ্যোতিপ্রিয়র কোটি টাকার বাড়ির হদিশ, পার্থর ‘অপা’র পর বনমন্ত্রীর ‘দোতারা’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দীর্ঘ ২১ ঘণ্টা মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। এবার ধৃত মন্ত্রীর বিপুল সম্পত্তির খোঁজ শুরু করেছে তদন্তকারীরা। এরই মাঝে শান্তিনিকেতনে হদিশ মিলল জ্যোতিপ্রিয়র বিলাসবহুল বাড়ির। সেই বাড়ির মূল্য প্রায় ৬ কোটি টাকা হতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর ইডির স্ক্যানারে একাধিক নাম, রেশন দুর্নীতিতে এবার ডাক পাবেন কারা?

জানা গিয়েছে, শান্তিনিকেতনের রতনপল্লীতে জলট্যাঙ্কির কাছে যোগেন চৌধুরীর বাড়ির পাশেই রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িটি, যার নাম ‘দোতারা’। বিলাসবহুল এই বাড়িতে একজন কেয়ারটেকার থাকেন। তবে মাঝেমধ্যেই বা বিশেষ অনুষ্ঠানে মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের ওই বাড়িতে দেখা যেত। আরও জানা যায়, দমদমের একজন বাসিন্দা শান্তিনিকেতনে চাকরি করতেন। কর্মসূত্রে সেখানে থাকায় বাড়িটি তৈরি করেছিলেন তিনি। অবসরের পর প্রাক্তন খাদ্যমন্ত্রীর কাছে বাড়িটি বিক্রি করে দেন।

শান্তিনিকেতনে জ্যোতিপ্রিয়র কোটি টাকার বাড়ির হদিশ, পার্থর 'অপা'র পর বনমন্ত্রীর 'দোতারা'

 

রেশন দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর আয় ও সম্পত্তির মধ্যে বিপুল ফারাক পেয়েছে ইডি। এসবের মধ্যে শান্তিনিকেতনে জ্যোতিপ্রিয় মল্লিকের বিলাসবহুল বাড়ির হদিশ পেতেই প্রশ্ন উঠছে, কালো টাকা সাদা করতেই কি এই সম্পত্তি কিনেছিলেন মন্ত্রী? জানা যায়, ‘দোতারা’ কেনার পর জার্মানি থেকে রঙ এনে বাড়িটি রঙ করিয়েছিলেন তিনি। যার জন্য খরচ হয়েছিল ৮৫ লক্ষ টাকা। প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর শান্তিনেকতেন তাঁদের বিলাবহুল বাড়ি ‘অপা’র হদিশ পাওয়া গিয়েছিল।

শান্তিনিকেতনে জ্যোতিপ্রিয়র কোটি টাকার বাড়ির হদিশ, পার্থর 'অপা'র পর বনমন্ত্রীর 'দোতারা'

 

উল্লেখ্য, গ্রেফতারির পর জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি তিনি ষড়যন্ত্রের শিকার। বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নিয়ে সরাসরি আক্রমণ শানিয়েছিলেন তিনি। ভোররাতে গ্রেফতারির পর আজই ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। তার আগে তাঁকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়।

শান্তিনিকেতনে জ্যোতিপ্রিয়র কোটি টাকার বাড়ির হদিশ, পার্থর ‘অপা’র পর বনমন্ত্রীর ‘দোতারা’

শান্তিনিকেতনে জ্যোতিপ্রিয়র কোটি টাকার বাড়ির হদিশ, পার্থর 'অপা'র পর বনমন্ত্রীর 'দোতারা'
শান্তিনিকেতনে জ্যোতিপ্রিয়র কোটি টাকার বাড়ির হদিশ, পার্থর ‘অপা’র পর বনমন্ত্রীর ‘দোতারা’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন