Ration Distribution Case: জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর ইডির স্ক্যানারে একাধিক নাম, রেশন দুর্নীতিতে এবার ডাক পাবেন কারা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুরনিয়োগ, শিক্ষক নিয়োগের পর রাজ্যে আরও এক দুর্নীতি। বিগত কিছু সময় ধরেই রেশন বণ্টন দুর্নীতি মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। পুজো মিটতেই প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় তারা। দীর্ঘ ২১ ঘণ্টার তল্লাশি শেষে ভোররাতে তাঁকে গ্রেফতার করা হয়। প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির পর ইডির স্ক্যানারে আরও কয়েকজন উঠে এসেছে। দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁদের।

আরও পড়ুন: কীভাবে রেশনে দুর্নীতি? বাকিবুর ও জ্যোতিপ্রিয়কে মুখোমুখি বসিয়ে জেরা করবে ইডি

জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর তদন্তকারী সংস্থার নজরে আরও একাধিকজন। যাদের অনেকেই মন্ত্রী ঘনিষ্ঠ। সূত্রে খবর, বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পদাধিকারী একজন ইডির নজরে রয়েছেন। এছাড়াও আছেন হাবড়া এলাকার এক তরুণ কাউন্সিলর। একজন আইনজীবী, যার বাড়িতে প্রায়ই যাতায়াত ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর। গত কয়েক বছর ধরে জ্যোতিপ্রিয়র ছায়াসঙ্গী হয়ে থাকা বিধাননগর পুর এলাকার এক প্রাক্তন কাউন্সিলর ও ন্ত্রীর বিধায়ক এলাকার (হাবড়া) বেশ কয়েকজন কাউন্সিলরও নজরে রয়েছেন বলে জানা গিয়েছে।

জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর ইডির স্ক্যানারে একাধিক নাম, রেশন দুর্নীতিতে এবার ডাক পাবেন কারা?

বৃহস্পতিবার ভোরবেলা রাজ্যের বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকে জোড়া বাড়িতে হানা দেয় ইডি। দীর্ঘ ২১ ঘণ্টা ধরে তল্লাশির পর ভোররাত ৩ টে ২০ মিনিটে তাঁকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতারি বলে খবর। সম্প্রতি এই মামলায় বাকিবুর রহমান নামে এক রেশন ডিলার গ্রেফতার হওয়ার পরই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র নাম সামনে আসে। গ্রেফতারির পর ধৃত মন্ত্রী দাবি করেছেন তিনি ষড়যন্ত্রের শিকার। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করে সরাসরি আক্রমণ শানিয়েছেন।

জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর ইডির স্ক্যানারে একাধিক নাম, রেশন দুর্নীতিতে এবার ডাক পাবেন কারা?

উল্লেখ্য, গতকাল দুপুরে কালীঘাটে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসময় তিনি গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছিলেন। এরপর ১২ ঘণ্টার মধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। তিনি বলেছিলেন, ‘ “আমি বলতে বাধ্য হচ্ছি। এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে। পুজো সবে শেষ হয়েছে। একটা লোক কারও নাম বললেই, ওমনি তাঁর বাড়িতে চলে যাচ্ছে। একবারও তদন্ত করে দেখছে না, সেটা সত্যি না মিথ্যে।” একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বালুর সুগার রয়েছে। ওঁর শরীর খুব খারাপ। ও যদি মরে যায়, বিজেপি-ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে।”

জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর ইডির স্ক্যানারে একাধিক নাম, রেশন দুর্নীতিতে এবার ডাক পাবেন কারা?

জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর ইডির স্ক্যানারে একাধিক নাম, রেশন দুর্নীতিতে এবার ডাক পাবেন কারা?
জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর ইডির স্ক্যানারে একাধিক নাম, রেশন দুর্নীতিতে এবার ডাক পাবেন কারা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত