Calcutta High Court: কিছু দুষ্কৃতি রাজ্যটাকে ধ্বংস করে দেবে, কুন্তল প্রসঙ্গে ক্ষোভে ফাটলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ওএমআ শিট এবং অ্যাডমিট কার্ড। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এই প্রসঙ্গ উঠতেই বেজায় চটলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, কিছু দুষ্কৃতি রাজ্যটাকে ধ্বংস করে দেবে।

আরও পড়ুনঃ Firhad Hakim: হোর্ডিং ব্যানারে কেষ্ট না থাকায় দিলেন যুক্তি, বীরভূমের বাঘকে নিয়ে বিশেষ মন্তব্য ফিরহাদের

নিয়োগ দুর্নীতি মামলায় ক্রমাগত পেঁয়াজের খোসার মতো বের হচ্ছে দুর্নীতির প্রতিটি ধাপ। সম্প্রতি কুন্তলকে গ্রেফতারের পর আরও একাধিক তথ্য হাতে পেতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনটাও তথ্য বারবার উঠে আসতে শুরু করেছে। এমন অবস্থায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একটি মামলার শুনানি চলাকালীন ইডির বাজেয়াপ্ত তথ্য সম্পর্কে তুলে ধরেন আইনজীবী।

avijit ganguly 2

শুনানি চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী আদালতে জানান, সংবাদমাধ্যমের থেকে জানা গেছে, কুন্তলের বাড়ি থেকে ১৮৬টি ওএমআর শিট এবং অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে। যা শুনেই বেজায় চটে যাব বিচারপতি। তিনি বলেন, যা চলছে দেখছি, তাতে মনে হয় কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে। কী ভাবে কুন্তলের কাছে যেতে পারে ওএমআর শিট এবং অ্যাডমিট কার্ড? এ নিয়ে ইডির কাছে জানতে চাইব।

জানা গেছে, ২০১৪ সাল থেকেই দুর্নীতির এই জাল বিস্তার করেছিল কুন্তল। তা সঙ্গে জড়িয়েছে আরও এক তৃণমূল নেতা শান্তনুর নাম। আগামীকাল শান্তনুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কিছু দুষ্কৃতি রাজ্যটাকে ধ্বংস করে দেবে, বিস্ফোরক বিচারপতি

1 44

পর্ষদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বিচারপতি বলেন, কিছু পদক্ষেপ করেন না, আর আদালত কিছু করলে সে দিকেই আঙুল তোলা হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য,  এর সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না! একইসঙ্গে তিনি স্পষ্ট করেছেন, অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টাও কোনভাবেই বরদাস্ত করা হবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর