Justice Avijit Ganguly: ৯৫২ জনের বাবার নাম এবং কোন স্কুলে পড়াচ্ছেন? কমিশনকে প্রকাশের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০১৬ সালের নবম ও দশম শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় ৯৫২ জনের ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেইমতো ৯৫২ জনেরই ওএমআর শিট প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। এখন ৯৫২ জনের বাবার নাম এবং কোন স্কুলে পড়াচ্ছেন? তা বৃহস্পতিবারের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুনঃ Calcutta High Court: লালন শেখের স্ত্রীর বয়ানে বিস্মিত হাইকোর্ট, ডিআইজিকে দিয়ে তদন্তের নির্দেশ

স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল রোল নম্বর এবং জন্ম তারিখ না দিলে ওএমআর শিট দেখা যাবে না। ওএমআর শিট প্রকাশে অস্বচ্ছতা রয়েছে, বৃহস্পতিবার তা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন এই আড়াল? কেন কোনও স্বচ্ছতা নেই? এই প্রশ্ন তুলে কমিশনের সচিবকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন আবার বারবার নাম এবং স্কুলের নাম প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি।

৯৫২ জনের বাবার নাম এবং কোন স্কুলে পড়াচ্ছেন? প্রকাশের নির্দেশ দিল আদালত 
৯৫২ জনের বাবার নাম এবং কোন স্কুলে পড়াচ্ছেন? প্রকাশের নির্দেশ দিল আদালত 

উল্লেখ্য, ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর ১৩,৭০০ শিক্ষক পদে নিয়োগ হয়েছিল। সেই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা। দুর্নীতির অভিযোগে এর আগে আদালতের নির্দেশে ১৮৩ জনের ওএম লার শিট প্রকাশ করেছিল কমিশন। এরপর আরও ৪০ জনের ওএমআর শিট প্রকাশ করা হয়েছিল। এবার ৯৫২ জনের ওএমআর শিট প্রকাশ করা হয়েছে।

৯৫২ জনের বাবার নাম এবং কোন স্কুলে পড়াচ্ছেন? প্রকাশের নির্দেশ দিল আদালত 

৯৫২ জনের বাবার নাম এবং কোন স্কুলে পড়াচ্ছেন? প্রকাশের নির্দেশ দিল আদালত 
৯৫২ জনের বাবার নাম এবং কোন স্কুলে পড়াচ্ছেন? প্রকাশের নির্দেশ দিল আদালত 

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহুর্তে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ কমিশনের একাধিক আধিকারিক। মূল অভিযুক্তদের তালিকায় রয়েছেন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। এছাড়াও স্কুল সার্ভিস কমিশনে প্রাক্তন উপদেষ্টা কমিটির একাধিক সদস্যদের ঠিকানা হয়েছে জেলে। আগামী দিনে এই মামলায় আরও কাউকে গ্রেফতার করবে তদন্তকারী সংস্থা? প্রশ্ন ওয়াকিবহাল মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত