আইপিএলের নিলামের আগেই দল থেকে বাদ পড়লেন জুনিয়র তেন্ডুলকর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আর কিছুদিনের মধ্যেই চেন্নাইয়ে বসতে চলেছে আইপিএল এর মিনি নিলামের আসর। যে নিলামে ২০ লক্ষ বেস প্রাইসে নিজের নাম নথিভুক্ত করেছে শচীন পুত্র অর্জুন তেন্ডুলকর। আইপিএলে কোনও দলে কি তিনি যেতে চলেছেন তা সময় বলবে। তবে তার আগে রাজ্য দলে দুসংবাদ এল জুনিয়র তেন্ডুলকর এর জন্য। আসন্ন একদিনের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে নিজের দল থেকে বাদ পড়লেন তিনি।

আরও পড়ুনঃ এবার খেলার মাঠেও সাম্প্রদায়িক বিতর্ক! উত্তরাখণ্ড ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছাড়লেন জাফর

যে দলের অধিনায়ক ঘোষিত হয়েছেন শ্রেয়াস আইয়ার। সহ অধিনায়ক পৃথ্বী শ। বাইশ জনের দলে জায়গা পাননি অর্জুন। এর আগে টি ২০ টুর্নামেন্ট মুস্তাক আলি ট্রফিতে টি মাত্র ১ টি ম্যাচ খেলেন। দুই ওভার বল করে ১৯ রান দিয়ে পান ১ উইকেট। তাই তার বাদ পরা স্বাভাবিক বলেই মনে করছে ক্রিকেটমহল।

তবে ওই টুর্নামেন্টেও তিনি প্রথমে সুযোগ পাননি। ২০ জনের দল ২২ জনে করার সুযোগ আসায় মুম্বাই তাকে দলে নেয়। তার আগে চারটি প্র্যাকটিস ম্যাচে মাত্র ৪ উইকেট ও ৭ রান করেন। দলে সুযোগ পেয়েছেন শিবম দুবে, সূর্য কুমার যাদব, সরফরাজ খানের মত পোড়খাওয়া ক্রিকেটার। তবে এতে যে আইপিএল নিলামে তার দল পাওয়া কঠিন হবে সেরকম মনে করছে না ক্রিকেট বিশেষজ্ঞরা।

কারন এর আগে এরকম প্রচুর উদাহরন রয়েছে। বিরাট জায়গা পাননি রঞ্জি দলে। ধোনিকে বাদ দেওয়া হয়েছে রাজ্য টিম থেকে। তাই ১৩৫ কিলোমিটার গতিতে বল করা অর্জুনকে মুম্বাই নেওয়ার সম্ভবনা সবচেয়ে বেশী। সচিন নিজে জানিয়েছিলেন ছেলেকে ক্রিকেটার হতে হবে এমন চাপ দিতে রাজি নন তিনি। অর্জুন নিজের ইচ্ছাতেই ক্রিকেট বেছে নিয়েছেন। এখন দেখার বিজয় হাজারে থেকে বাদ পড়ার পর আইপিএলে তাঁকে কোন দল কেনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত