নজরবন্দি ব্যুরোঃ কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীকে গ্রেফতারের পর শনিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। সেখান কৌস্তভের হয়ে সওয়াল জবাব করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টচার্য। তাঁর প্রশ্ন ছিল, মাঝরাতে একজন আইনজীবীকে তুলে আনা হল। পুলিশকে কে এই অধিকার দিয়েছে। তিনি কী কোনও সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত? তাঁর বাড়িতে কিছু সন্ত্রাসমূলক কাজের হদিশ মিলেছে? আগামী দিনে বিচারকের ওপরেও হামলা হতে পারে।
আরও পড়ুনঃ Kunal Ghosh: পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হল না, কৌস্তভের গ্রেফতার প্রসঙ্গে সরব কুণাল
একইসঙ্গে তাঁর বক্তব্য, একটি বই বাজারে এসেছে, কৌস্তভ বাগচী সেখানে মুখ্যমন্ত্রীর অতীত এবং বর্তমানকাল নিয়ে যেটা লেখা রয়েছে সেটাই বলেছেন। সেই বই বাজারে এখনও রয়েছে। সরকারের তরফে নিষিদ্ধ করা হয়নি। কোনও ৪১ নোটিশ পুলিশের তরফে কেন দেওয়া হল না?

তাঁদের বক্তব্য ছিল, বড়তলা থানার ওসি এবং যিনি মামলার তদন্তকারী অফিসার তাঁদেরকে আদালতে সশরীরে হাজির করা হোক। একইসঙ্গে তাঁর মন্তব্য, দেখা যাবে কোনও বিচারকের বাড়িতে গিয়ে পুলিশ তাঁকে তুলে আনতে পারে। তাঁকে মারধর করতে পারে। সরকারি আইনজীবীর বক্তব্য ছিল, কৌস্তভ বাগচী উদ্দেশপ্রণোদিতভাবে বেশ কিছু বক্তব্য পেশ করেছেন। তার এই মন্তব্যের জেরে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল হয়। তখন বিকাশরঞ্জন ভট্টাচার্যের প্রশ্ন ছিল, যদি গণ্ডগোল হয়ে থাকে, তাহলে কেউ আহত হয়েছে, তারা কোথায়। পুলিশ কী কাউকে গ্রেফতার করেছে?
আগামী দিনে বিচারকের ওপরেও হামলা হতে পারে, একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন বিকাশ ভট্টাচার্য

এদিন আদালতে কাঠগড়ায় তোলা হয়নি। আইনজীবীদের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। এমনকি আদালতে উপস্থিত আইনজীবীদের আদবি ছিল এই মুহুর্তেই ব্যক্তিগত বন্ডে জামিন দিতে হবে কৌস্তভকে। তা না হলে কোনও মামলার শুনানিতে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।



