নজরবন্দি ব্যুরোঃ করোনা ভ্যাকসিন চেয়েছিলেন মমতা, রাজ্যের প্রত্যেক মানুষ কে করোনা টিকা দিতে চায় রাজ্য সরকার। কিন্তু কেন্দ্র সেই টিকা দেবে তার প্রতীক্ষা নয়। প্রত্যেক রাজ্যবাসীর জন্যে টিকা কিনে সেই টিকা বিনামূল্যে প্রত্যেক বঙ্গবাসী কে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য যাতে নিজেই টিকা কিনতে পারে তাঁর ব্যাবস্থা করে দিতে বলে প্রধানমন্ত্রী কে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সম্মতি প্রদানের বদলে কেন্দ্রের শাসক দলের সভাপতি কটাক্ষ ফিরিয়ে দিলেন।
আরও পড়ুনঃ ব্রিগেড সমাবেশের আগেই প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, টালিগঞ্জে চমক CPIM-এর।


কয়েকদিন আগে বিহারের ধাঁচে বিজেপি জানিয়েছে রাজ্যে ক্ষমতায় এলে সবাইকে কোভিড টিকা দেওয়া হবে বিনামূল্যে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লেখার সাথে সাথেই বিজেপির সেই ভোট ব্রম্ভাস্ত্র ভোঁতা হয়ে গেছে বলছেন অনেকেই। বিশ্লেষকদের ব্যাখ্যা, কেন্দ্র যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি শুনে টিকা কেনার বন্দোবস্থ করে দেয় রাজ্যকে তাহলেও বিপদ বিজেপির আবার যদি কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় কে সম্মতি না দেয় তাহলেও বিপদ। এক চিঠিতেই বিজেপি কে কার্জত শাঁখের করাতের অবস্থায় ফেলেছেন মমতা।
ইতিমধ্যেই দেশজুড়ে দৈনিক সংক্রমণ বৃদ্ধি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সেই পরিস্থিতির মধ্যেই রাজ্যে নির্বাচন। কোটি কোটি ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। তাতে ভোট পরবর্তী সময়ে সংক্রমণ বৃদ্ধির বাড়তি আশঙ্কা থেকেই যায়। তাই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘এবিষয়ে কেন্দ্র প্রয়োজনীয় ব্যবস্থা নিক, যাতে রাজ্য সঠিক জায়গা থেকে জরুরি ভিত্তিতে টিকা কিনে রাজ্যের মানুষকে বিনামূল্যে টিকা দিতে পারে।’
করোনা ভ্যাকসিন চেয়েছিলেন মমতা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জির সম্মতি দিল্লী থেকে আসার আগেই রাজ্য থেকে কটাক্ষ ফিরিয়ে দিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এদিন ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে এক সভায় নাড্ডা বলেন, “চিঠি লিখে দিদি আসলে ভোটের আগে লোক দেখানো রাজনীতি করতে চাইছেন।” তারপরই নজিরবিহীন আক্রমণ করে নাড্ডা এদিন বলেন, “কোভিডের টিকা তো সবাই পেয়ে যাবেন। মে মাসের মধ্যে চাল চুরি, ত্রিপল চুরি, কাটমানি, তোলাবাজির বিরুদ্ধে টিকার ব্যবস্থাও করে দেবে বাংলার মানুষ।’ তাঁর কথায়, ‘আয়ুষ্মান ভারত, পিএম কিষান নিধির টিকা দেওয়া হবে।”


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



