তালিবান আতঙ্কে ত্রস্ত আফগানিস্তান! ফের খুন হলেন সাংবাদিক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তালিবানি শাসনে দেশের সর্বত্র আতঙ্কের চিত্র। আফগানিস্তানের নানান প্রান্ত সন্ত্রাসের আতঙ্কে জর্জরিত। একের পর এক শহর দখল, মৃত্যু সঙ্গে হামলা এবং বোমাবাজি পরবর্তী দিনে আদৌ বেঁচে থাকবেন কিনা এই আশঙ্কা প্রত্যেকটি মানুষের মধ্যেই।

আরও পড়ুনঃ ব্যারিকেডে বিদ্রোহ, যন্তর মন্তরের ফুটপাথে কৃষাণ সংসদে প্রতিবাদের মুখ মহিলারা

af

আর এর মধ্যেই ফের তালিবানরা হত্যা করল আরও এক সাংবাদিক কে। রাজধানী কাবুলের কাছে তুফানি ওমারি নামের এক সাংবাদিককে হত্যা করল তালিবান জঙ্গিরা।রয়টার্স সূত্রে খবর, রবিবার কাবুলের উত্তরপূর্বের দেহ সাবজ জেলায় ‘পাখতিয়া ঘাগ’ রেডিও স্টেশনের এডিটর-ইন-চিফ তুফানি ওমারিকে হত্যা করে জঙ্গিরা।

তালিবান আতঙ্কে ত্রস্ত আফগানিস্তান!
তালিবান আতঙ্কে ত্রস্ত আফগানিস্তান!

পাশাপাশি, হেলমন্দ প্রদেশে নিয়ামতোল্লাহ হেমাত নামের এক সাংবাদিককে অপহরণ করে জেহাদিরা। বলে রাখা ভাল, আফগানিস্তান থেকে মার্কিন ফৌজ সরতেই ভীমবিক্রমে জউদ্যু শুরু করেছে তালিবান।আফগান বাহিনীর উপর ধারাবাহিক আঘাতের অগ্রগতি ক্রমশই দেশের অধিকাংশে আতঙ্কের পরিস্থিতি বাড়িয়ে তুলছে।

ফের খুন হলেন সাংবাদিক
ফের খুন হলেন সাংবাদিক

সূত্র অনুযায়ী, কুন্দুজ শহরের প্রধান চত্বরে একটি পুলিশ বুথের উপর মিলিশিয়ামিনদের পতাকা উড়তে দেখা যায়। এটি চতুর্থ প্রাদেশিক রাজধানী ছিল যা এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তালিবান যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে।

তালিবান আতঙ্কে ত্রস্ত আফগানিস্তান! ফের খুন হলেন সাংবাদিক

জানা যায়, আফগান অঞ্চল জুড়ে ক্রমশই চাপ বাড়িয়েছিল তালিবানরা এমনকি রাজধানী কাবুলে একটি হত্যা অভিযান পর্যন্ত চালায়। ঘটনার আতঙ্কে ভয় তৈরি করে মানুষের মনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন