নজরবন্দি ব্যুরোঃ ব্যারিকেডে বিদ্রোহ, নিজেদের হকের লড়াইয়ে এভাবেই মাসের পর মাস আন্দোলন চালাচ্ছেন দেশের হাজার হাজার কৃষক। গতবছর থেকে কেন্দ্রের তিন কৃষি আইন বিলের প্রত্যাহারের দাবিতে আন্দোলনে রয়েছেন তাঁরা। মাঝখানে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য রাশ আলগা হলেও ভেতরে মরেনি জেদের আগুন।
আরও পড়ুনঃ রিস্ক নিলেন না দলনেত্রী, অসংলগ্ন মুকুল ছেঁটে জঙ্গলমহলে গেলেন মমতা
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফের রাস্তায় নেমেছেন তাঁরা। প্রায় ৮ মাস রাজধানীর বাইরে আন্দোলন করার পর রাজধানীর ভেতরে ঢুকে প্রতিবাদের অনুমতি পেয়েছেন তাঁরা। অনুমতি চেয়েছিলেন বাদল অধিবেশন চলাকালীন প্রতিদিন ২০০ জন করে কৃষক অবস্থান আন্দোলন করবেন সংসদ ভবনের সামনে।
আজ থেকে শুরু হয়েছে সেই কর্মসূচি। কৃষকদের আন্দোলনের জন্য পার্লামেন্ট জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। একই সঙ্গে আজ সংসদ ভবনের কিছু দূরে যন্তর মন্তরে প্রতিবাদের মুখ হিসেবে ফের উঠে এসেছেন মহিলারা। এর আগেও কৃষকদের লালকেল্লা অভিযানের সময় ট্রাক্টার চালিয়ে দিল্লি এসেছিলেন কয়েক হাজার মহিলা।

পুলিশের নিরাপত্তা, ব্যারিকেডে বিদ্রোহ করছেন তাঁরা তিন কৃষি আইনের বিপক্ষে। হাতে ঝান্ডা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়াজ উঠিয়েছেন দেশের রাজধানীতে। প্রায় হাজার ৪০ মহিলা কৃষক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন দিল্লিতে। যন্তর মন্তরের ফুটপাথে বসা কিষাণ সংসদে প্রতিবাদের মুখ আজ তাঁরাই।



