নজরবন্দি ব্যুরোঃ সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী । ২০১৮ সালের আত্মহত্যায় প্ররোচনা দেওয়া মামলায় ধৃত তিনজনের জামিনের আবেদব বুধবার মঞ্জুর করে শীর্ষ আদালত ।
আরও পড়ুনঃ শিক্ষাব্যবস্থাতে বড়সড় বদল। দিতে হবে না টেস্ট পরীক্ষা।


মুম্বই পুলিশ কমিশনারকে অবিলম্বে আদালতের নির্দেশ কার্যকর করতে বলেছেন বিচারপতিরা। এদিন শুনানিতে মহারাষ্ট্র সরকারকে তিরস্কার করে শীর্ষ আদালত।বুধবার সুপ্রিম কোর্টে আজ ওই মামলাটি উঠেছিল বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে।
বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয় অর্ণব ও অন্য দুই অভিযুক্তকে অবিলম্বে ৫০,০০০ টাকা বন্ডে জামিন দিতে হবে। ওই নির্দেশ অবিলম্বে কার্যকর করার জন্য মুম্বইয়ের পুলিস কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত।









