২১-শের মহারণে তৎপর জোট নেতৃত্ব, ফেব্রুয়ারিতে ব্রিগেডে যৌথ সমাবেশ বাম-কংগ্রেসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১-শের মহারণে তৎপর জোট নেতৃত্ব, বাংলায় ২১-শের ভোটের দামামা। বছরের শুরুতেই জনসংযোগ বাড়াতে নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল সহ বিরোধীরা। আর তারমধ্যেই নির্বাচনে বিজেপি ও তৃণমূল বিরোধী লড়াই হাতে হাত ধরে লড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রধান দুই বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস। এবার শুধু মাঠে নামার পালা।

আরও পড়ুনঃ ট্যুইটে বানান ভুল করে বসলেন রাজ্যপাল, হাসির খোরাক নেটদুনিয়ায়!

রবিবারই সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’র অফিসে যৌথ কর্মসূচি, আসন বণ্টন-সহ একাধিক বিষয় নিয়ে প্রাথমিকভাবে আলোচনা সারলেন কংগ্রেস সাংসদ প্রদীপ বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দলীয় সূত্রে খবর, এই বৈঠকে আলোচনা হয়েছে ফেব্রুয়ারিতে ব্রিগেডে যৌথ সমাবেশ নিয়েও।

আজ ‘গণশক্তি’-র ৫৪ তম প্রতিষ্ঠা দিবস। আর সেই উপলক্ষেই কলকাতাতেই রয়েছেন, সিপিএম নেতৃত্বেরা। সঙ্গে বাম নেতা বিমান বসুও ছিলেন। সূত্রে খবর এদিন, সীতারাম ইয়েচুরি, বিমান বসুর সঙ্গে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের বৈঠকে জোট নিয়েও কথা হয়। আগামী ফেব্রুয়ারীতেই যৌথভাবে ব্রিগেড সমাবেশ করার ইচ্ছাপ্রকাশ করেছেন দুই নেতৃত্ব।

সূত্রের খবর, সিপিএম নেতারা ব্রিগেডে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানাতে চান বলে এদিন প্রদীপ ভট্টাচার্যকে জানিয়েছেন। শিওরে ভোট, তাই আগে থেকেই বাম-কংগ্রেসের আসন বণ্টন কীভাবে হবে, তা স্থির করতে সিপিএমের সদর দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটের কার্যালয়ে রাজ্য কমিটির বৈঠক শুরু হয়েগিয়েছে। দুই দিনের মধ্যেই জেলা থেকে পাওয়া রিপোর্ট অনুয়ায়ী ঠক করতে হবে আসন সংখ্যা।

২১-শের মহারণে তৎপর জোট নেতৃত্ব, সূত্রে খবর, ইতিমধ্যেই প্রতিটি জেলা থেকে রিপোর্ট এসে পৌঁছেছে। দুই দিনের মধ্যে বৈঠকে স্থির করা হবে যৌথভাবে কোন কোন আসনে লড়বেন। পাশাপাশি, এই রাজ্য কমিটির বৈঠকে ব্রিগেড সমাবেশের দিনক্ষণও চূড়ান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। সব মিলিয়ে বাংলায় ২১-শের ভোটের প্রস্তুতি তুঙ্গে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত