নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতির সঙ্গে এক অভিনেত্রীর যোগ রয়েছে। একথা আগেই বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এবার কুন্তল ও শান্তনুর বিনোদন জগতের যোগসূত্র নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছে। শুধুমাত্র শিক্ষা জগতে নয়, বাংলার বিনোদন জগতেও তাঁদের ব্যবসায়িক যোগসূত্র পেয়েছে ইডি।
আরও পড়ুনঃ প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ


এমনকি দুই অভিনেতা ও অভিনেত্রীর যোগ পেয়েছে তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, কুন্তলের ব্যবসায়িক ক্ষেত্র শুধুমাত্র শিক্ষাজগতে নয়, ছড়িয়েছিল বিনোদন জগতেও। স্বল্প দৈর্ঘের ছবি বানানোর এক সংস্থার সঙ্গে যোগ ছিল কুন্তলের।

ওই সংস্থায় শান্তনুর পরিবারের এক সদস্যের যোগ মিলেছে৷ এমনটাও ইডি সূত্রে খবর। তাই সেই সংস্থার আর্থিক লেনদেব ও অংশীদারত্ব খতিয়ে দেখছে ইডি। জানা গেছে, ২০১৫ সালে ওই সংস্থা শুরু হয়েছিল৷ যারা অংশীদার ছিলেন ৬ জন৷ এর মধ্যে সবচেয়ে বেশী অংশীদারত্ব রয়েছে কুন্তলের৷



শান্তনুর স্ত্রীর ১০ শতাংশ অংশীদারত্বও খোঁজ মিলেছে৷ যদিও কুন্তল দাবি করেছেন শান্তনুর সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ নেই। কিন্তু এত সহজে বিষয়টি ছেড়ে দেবে ইডি? সেকারণেই পাঁচবার শান্তনুকে তলব করেছে তদন্তকারী সংস্থা। এখানেই শেষ নয়, ওই সংস্থার কসবার অফিসে নিয়মিত যাতায়ত ছিল এক অভিনেতা ও এক অভিনেত্রীর৷
শান্তনু ও কুন্তলের সঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের যোগ, খুঁজে বেড়াচ্ছে ইডি

এমনকি ওই সংস্থার একটি ছবি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। ভিডিও বানানোর টাকা কোথা থেকে এল? জানতে চায় ইডি। একইসঙ্গে শান্তনুর পরিবারের সদস্যের সঙ্গে কুন্তলের কোনও আর্থিক লেনদেন রয়েছে কি না? তা এখন আতসকাঁচের তলায়।







