রাজ্য ভাঙতে চেয়ে শান্তি ভাঙছেন জন বার্লা, দায়ের হল FIR

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য ভাঙতে চেয়ে শান্তি ভাঙছেন জন বার্লা, গত দিন কয়েক রাজ্য এবং রাজনিতির অঙ্গনে সব থেকে বেশি চর্চিত তাঁর বক্তব্য। উত্তরবঙ্গ আলাদা করতে চাইছেন তিনি। চাইছেন বাংলা থেকে ভাগ হয়ে আলাদা রাজ্য হোক উত্তরবঙ্গ। তাঁর মতে রাজ্যে থেকেও অবহেলার শিকার উত্তরবঙ্গ, তাই অবিলম্বে পৃথক করে আলাদা রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলের আখ্যা দেওয়া হোক উত্তরবঙ্গকে। বার্লার এই বক্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যে ভাঙন ধরেছে তাঁর দলেই।

আর পড়ুনঃ আমাদের জোট হয়েছিল বামফ্রন্টের সাথে ,আইএসএফ এর সাথে নয় বিস্ফোরক অধীর

দিলীপ পন্থী নেতারা এই বক্তব্যের সঙ্গে একমত নন কোনভাবেই। বিজেপির সকল নেতামন্ত্রীরাও নিজেরাও চান না উত্তরবঙ্গ আলাদা হোক। ক্ষোভে প্রতিবাদে আজি গেরুয়া শিবির ছেড়ে জোড়া ফুল শিবিরে নাম লেখাবেন আলিপুর দুয়ার বিজেপির জেলা সভপতি সহ একাধিক নেতা-নেত্রী। তার মাঝেই এবার ‘উত্তরবঙ্গ ভাগ’-এর দাবী জানিয়ে জন রাজ্যের শান্তি ভঙ্গ করছেন বলে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করলেন তৃণমূল নেতা।

রাজ্য ভাঙতে চেয়ে শান্তি ভাঙছেন জন বার্লা, দায়ের হল FIR। কোচবিহার জেলার যুব তৃণমূলের সহ-সভাপতি জাকারিয়া হোসেন  দিনহাটা থানায় বিজেপি সাংসদের নামে এফআইআর দায়ের করেছেন। যুব তৃণমূলের সহ সভাপতির দাবি জন যা বলছেন তা ভূল, উত্তরবঙ্গ কখনোই বঞ্চিত বা অবহেলার শিকার নয়, এই যুক্তি দেখিয়ে বিজেপি সাংসদ যে ভাবে উত্তরবঙ্গ তথা রাজ্য ভাগ করতে চাইছেন তাতে শান্তি বিঘ্নিত হবে রাজ্যে।

তৃণমূলের বক্তব্য মমতা সরকার আসার পর থেকে বারবার নজর দেওয়া হয়েছে উত্তরবঙ্গে। খোদ মুখ্যমন্ত্রী বারবার ছুটে যান সেখানে। অত বড়ো শত্রুরও বলার কথা নয় উত্তরবঙ্গ অবহেলিত। সেখানে জনের এই বক্তব্য শুধু অশান্তি তৈরি করবে রাজ্যে। জোড়াফুল শিবিরের যুক্তি রাজ্যের শান্তি ভাঙ্গার জন্য এই ষড়যন্ত্র তৈরি করছে গেরুয়া শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত