এবার প্রাইমারি টেটেও পাশ না করে চাকরি, বেআইনি শিক্ষক-নিয়োগে মামলা হাইকোর্টে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এসএসসির মেধা তালিকায় পিছিয়ে থেকেও চাকরি হয়েছে রাজ্যে। ইতিমধ্যে মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারী-সহ দুজনের চাকরি বাতিলও হয়েছে। এবার প্রাইমারি টেটেও মিলল তেমনই দুর্নীতি। প্রাথমিকের টেট পরীক্ষাতে পাস না করেও মিলেছে চাকরি।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্যে, গোয়া থেকে গ্রেফতার রোদ্দুর রায়

এই মর্মে একটি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এর ফলে এসএসসি, এসলএসটি, আপার প্রাইমারির পর প্রাইমারি টেটেও দুর্নীতির অভিযোগ উঠে গেল। অভিযোগ, সুব্রত মণ্ডল-সহ ৮৬ জন প্রার্থী টেটে পাশ না করেও শিক্ষকের চাকরি পেয়েছেন।

এবার প্রাইমারি টেটেও পাশ না করে চাকরি

এই দুর্নীতির তদন্তের দাবিতে মামলা দায়ের করেছেন রমেশ মালি-সহ একাধিক আবেদনকারী। মামলা দায়েরের অনুমতি চেয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী।

25 3

এবার প্রাইমারি টেটেও পাশ না করে চাকরি, বেআইনি শিক্ষক-নিয়োগে মামলা হাইকোর্টে

মামলকারীদের আইনজীবীর আশঙ্কা, সময় নষ্ট হলে নথিও নষ্ট হতে পারে। এর পরই বিচারপতি জরুরি ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। বিকেল তিনটেয় শুনানি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত