আবার দলবদলের জল্পনায় জিতেন্দ্র, দিলীপ-রাজীবের সভায় চমক?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবার দলবদলের জল্পনায় জিতেন্দ্র, ফের রাজ্য রাজনীতিতে দল বদলের জল্পনা। আর ফের একবার আলোচনায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। সূত্রের খবর  শ্রীরামপুরে পরিবর্তন যাত্রা ছিল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের।

আরও পড়ুনঃ ভোটের আগে ফের মাওবাদী জুজু! পোস্টারে পোস্টারে ছয়লাপ জঙ্গলমহল

ওই সভার পর বিকেলে দিলীপবাবু ও রাজীব বন্দ্যোপাধ্যায় যৌথ সভা করার কথা। সূত্রের খবর, সেই সভাতেই যোগ দিতে পারেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। গত ১৯ ডিসেম্বরই জিতেন্দ্রর বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল। উল্লেখ্য গত ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর সাথেই তার গেরুয়া শিবিরে নাম লেখানোর কথা ছিল। কিন্তু সেই সময়ে জিতেন্দ্র তিওয়ারিকে দলে নেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন বাবুল সুপ্রিয়।

আবার দলবদলের জল্পনায় জিতেন্দ্র, এবং সায়ন্তন বসু ও অগ্নিমিত্রা পালকেও এই নিয়ে বিরোধী মন্তব্য করতে শোনা যায় সেই সময়ে। ফলত তিওয়ারিকে দলে নেওয়ার প্রক্রিয়া থেমে যায়। জিতেন্দ্র তিওয়ারি দলত্যাগ করলে তৃণমূলের অনেকটাই ক্ষতি হবে বলে দাবি একাংশের। এ বিষয়ে বাবুল সুপ্রিয় বলেন, ‘উনি আসানসোলের একজন বড় নেতা।

উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতা পুর প্রশাসক ফিরহাদ হাকিমের বিরুদ্ধে যে অভিযোগ জানিয়েছেন তা যথেষ্ট সাহসী পদক্ষেপ ছিল। ওনার দলে আসা নিয়ে বেশ কিছু দিন ধরেই কথা বার্তা চলছিল। সব মনোমালিন্য ভুলে নরেন্দ্র মোদি আদর্শে এক সাথে কাজ করতে আমার কোন অসুবিধা নেই। ওনাকে দলে স্বাগত জানাচ্ছি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত