Jio-এর পর এবার বার্ষিক খরচ কমাচ্ছে Airtel এবং Vi, জানুন একবছরের নতুন প্লেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বছর শেষে নভেম্বর মাসের পর থেকে প্রতিটি বেসরকারি মোবাইল সার্ভিস প্রদানকারী সংস্থা ট্যারিফ রেট বৃদ্ধি করেছে। এবং সব প্ল্যানের ক্ষেত্রে প্রায় ২০ থেকে ২৫ শতাংশ করে দাম বৃদ্ধি করায় ফোন ব্যবহারকারীদের খরচ অনেকটাই বেড়েছে। এরই মাঝে ৬৬৬ টাকার প্ল্যান বাজারে নিয়ে আসে প্রতিটি সংস্থাই। ভিআই (Vi) এবং এয়ারটেল (Airtel) এর ক্ষেত্রে ৬৬৬ টাকার প্ল্যানে ৭৭ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। যদিও জিও (Jio)-র ওই টাকায় ৮৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।

আরও পড়ুনঃ GangaSagar Mela 2022: মেলা নিয়ে নতুন কমিটি গঠন, বাদ পড়লেন শুভেন্দু

এরপরেই দীর্ঘ বৈধতার প্ল্যান নিয়ে এসেছে প্রতিটি মোবাইল প্রদানকারী সংস্থাই। Airtel এর তরফে নিয়ে আসা হয়েছে ২৯৯৯ টাকার প্ল্যান এবং Vi এর তরফে চালু করা হয়েছে ২৮৯৯ টাকার প্ল্যান। যাঁরা মূলত একবছর ভ্যালিডিটির প্ল্যান রিচার্জ করতে পছন্দ করেন তাঁদের জন্যই এই প্ল্যানগুলি বেস্ট। তবে এই প্ল্যানগুলিতে শুধুমাত্র ডেটা এবং কলিং-এর সুবিধা পাওয়া যাবে, সঙ্গে ফ্রি OTT প্ল্যাটফর্মের ব্যবহার করতে চাইলে তাঁদের ক্ষেত্রে স্ট্রিমিং বেনিফিট সহ খরচের পরিমাণ বাড়বে যথাক্রমে ৩৩৫৯ টাকা, ৩১১৯ টাকা এবং ৩০৯৯ টাকা।

Jio-র ২৯৯৯ প্ল্যানে প্রতিদিন ২.৫GB ডেটা পাবেন গ্রাহকরা। সঙ্গে প্রতিদিন যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং ১০০ টি করে SMS পাঠানোর সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানটির বৈধতা ৩৬৫ দিন। এরসঙ্গে জিও মার্ট (Jio Mart) এবং Jio-র অন্য অ্যাপগুলির ফ্রি অ্যাকসেস পাওয়া যাবে। জিও মার্ট (Jio Mart) থেকে রিচার্জ করলে ২০ শতাংশ মহা ক্যাশব্যাক অফার পাবেন। অর্থাৎ এই প্ল্যানটি দিয়ে রিচার্জ করার পর জিও মার্ট (Jio Mart) থেকে কিছু কেনাকাটা করলে ২০ শতাংশ ছাড় পাবেন। Jio ওয়ালেটে ওই ক্যাশব্যাক যুক্ত হয়ে যাবে।

এয়ারটেল (Airtel) এর ২৯৯৯ প্ল্যানে প্রতিদিন ২GB করে ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও অন্য প্ল্যানের মতো আনলিমিডেট কলিং এবং ফ্রি ১০০ টি করে SMS পাঠানোর সুবিধা রয়েছে। তবে এই প্ল্যানের সঙ্গে ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar), আমাজন প্রাইম (Amazon Prime) এর সুবিধা পাওয়া যাবে।

Jio-এর পর এবার বার্ষিক খরচ কমাচ্ছে Airtel এবং Vi, জানুন একবছরের নতুন প্লেন

Jio-এর পর এবার বার্ষিক খরচ কমাচ্ছে Airtel এবং Vi, জানুন একবছরের নতুন প্লেন
Jio-এর পর এবার বার্ষিক খরচ কমাচ্ছে Airtel এবং Vi, জানুন একবছরের নতুন প্লেন

ভিআই (Vi)-এর এক বছর বৈধতার প্ল্যানটির দাম রাখা হয়েছে ২৮৯৯ টাকা। এই প্ল্যানে প্রতিদিন ১.৫ GB ডেইলি ডেটা পাওয়া যাবে। এছাড়াও ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) এর সুবিধা পাওয়া যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত