নাইট রাইডার্সের মেন্টর এবার বাংলার ঝুলন

Jhulan Goswami: যে ভাবে ওঁরা দুজনে আমাকে স্বাগত জানিয়েছেন, আমার সঙ্গে কথা বলেছেন, তাতে আমি খুব খুশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিছুদিন হল। তারপর কখনও ধারাভাষ্য দিচ্ছেন, কখনও আবার বোলিং কোচ হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। শুধু তাই নয়, তিনি আবার কোনও টিমের মেন্টরও। উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স টিমের বোলিং কোচ ও মেন্টর ঝুলন গোস্বামী। ডব্লিউপিএলের দু’টো মরসুম তাঁকে এই দায়িত্বে দেখা গিয়েছে। এ বার নাইট রাইডার্সেও পেলেন বড় দায়িত্ব।

নাইট রাইডার্সের মেন্টর এবার বাংলার ঝুলন

আসন্ন উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স টিমে যোগ দিলেন ভারতীয় কিংবদন্তি ঝুলন গোস্বামী। নতুন দায়িত্ব পেয়ে খুশি ঝুলন। তিনি বলেন, “দুর্দান্ত একটা ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পেরে আমি অত্যন্ত খুশি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের মহিলা দলে যোগ দেওয়াটা আমার কাছে দারুণ এক ব্যাপার। আমাকে মেন্টর করার জন্য কেকেআর ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ। এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে আমি”।

নাইট রাইডার্সের মেন্টর এবার বাংলার ঝুলন

ঝুলন আরও বলেন, “ কিং খানের সঙ্গে দেখা করা বিশেষ অভিজ্ঞতা। নাইট রাইডার্সের জন্য ওঁর সত্যিকারের আবেগ রয়েছে। ত্রিনবাগো নাইট রাইডার্সে যোগ দেওয়ার বিষয়ে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছিল বেঙ্কি স্যরের সঙ্গে। যে ভাবে ওঁরা দুজনে আমাকে স্বাগত জানিয়েছেন, আমার সঙ্গে কথা বলেছেন, তাতে আমি খুব খুশি”।

নাইট রাইডার্সের মেন্টর এবার বাংলার ঝুলন

নাইট রাইডার্সের মেন্টর এবার বাংলার ঝুলন

আসন্ন উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স গ্রুপ লিগে চারটি ম্যাচ খেলবে। তা হবে ২২-২৭ অগস্ট। টুর্নামেন্টের ফাইনাল ২৯ অগস্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন