Anushka Sharma: ঝুলন চরিত্রে বেমানান অনুষ্কা, সমালোচনায় উত্তাল সোশ্যাল মিডিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ঝুলনের রূপে অনুষ্কাকে পর্দায় দেখতে চান না দর্শকমহল। বিস্তর চর্চা, জল্পনায় বিকল্প হিসেবে শোনা যাচ্ছিল তৃপ্তি দিমরির নাম। ২০১৮-র পর বছর শুরুতেই নিন্দকদের মুখে ছাই দিয়ে ঝুলন গোস্বামী (Jhulan Goswami) রূপেই আবির্ভূত হলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। প্রসিত রায়ের পরিচালিত আসন্ন ‘চাকদহ এক্সপ্রেস’ ছবিটির টিজারে প্রচার ঝলক টুইট করলেন তিনি নিজেই। সারিবদ্ধ ভাবে মাঠে নামছে ভারতীয় নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে এই দলটির নেতৃত্ব দিচ্ছেন অনুষ্কা শর্মা।

আরও পড়ুনঃ ভয়াল করোনার গ্রাসে রাজ্য, স্থগিত বিধানসভার যাবতীয় বৈঠক

করোনা এবং মেয়ে ভামিকার জন্ম— সব মিলিয়ে দু’বছরের বেশি ছবির কাজ থেকে দূরে ছিলেন অনু্ষ্কা। ‘চাকদহ এক্সপ্রেস’-এই তাঁর পর্দায় ফেরা। কিন্তু শুরু থেকেই সঙ্গী হল বিতর্ক। প্রথমে রটে গিয়েছিল, এ ছবিতে থাকছেন না বিরাট-ঘরনি। তার বদলে ঝুলনের ভূমিকায় থাকবেন তৃপ্তি। সেই জল্পনায় জল ঢেলে প্রচার ঝলক সামনে আসতেই এ বার ফের বিতর্ক তাঁর চরিত্র নিয়ে। পর্দায় কী ভাবে এই সমালোচনার জবাব দেবেন অনুষ্কা? সে দিকেই এখন তাকিয়ে অনুরাগীরা।

ক্রিকেটার চরিত্রে তিন বছর পর আবারও পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, অভিনেত্রীর হাতে এই মুহূর্তে রয়েছে তিনটি বিগ প্রজেক্ট! যার মধ্যে একটি ‘চাকদহ এক্সপ্রেস’ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে। টুইটারে ভাগ করে নিলেন এক ঝলক ভারতীয় দলের জার্সিতে ‘ঝুলন’ অনুষ্কা। সঙ্গের বিবরণে এই ছবি নিয়ে উচ্ছ্বসিত তারকা। তাঁর লেখায় উঠে এসেছে চাকদহের এক সাধারণ মেয়ের সাফল্যের শিখরে পৌঁছনোর চমকদার সফরের প্রশংসা।

‘চাকদহ এক্সপ্রেস’ ঝুলনের জুতোয় অনুষ্কাকে পা গলাতে দেখেই তোলপাড় টুইটার থেকে ইনস্টাগ্রাম। অনুরাগীরা যখন প্রশংসা করছেন, সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন আর এক দল দর্শক। কারও প্রশ্ন—এমন সফল ক্রীড়াবিদের গায়ের রং কালো বলে পর্দায় তাঁকে ফর্সা হিসেবে দেখানো হচ্ছে কেন? নাকি তাঁর খেলার পারদর্শিতার চেয়ে এ ক্ষেত্রে বড় হয়ে উঠল তাঁর গায়ের রং?

টিজারটি শেয়ার করে অনুষ্কা লেখেন, এটি সত্যিই একটি বিশেষ সিনেমা। কারণ এটি মূলত অসাধারণ ত্যাগের গল্প। ‘চাকদহ এক্সপ্রেস’ প্রাক্তন ভারতীয় অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন দ্বারা অনুপ্রাণিত। এটি নারী ক্রিকেটের বিশ্বে চোখ খুলে দেবে। এমন সময়ে ঝুলন একজন ক্রিকেটার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিশ্ব মঞ্চে দেশকে গর্বিত করেছিলেন, মহিলাদের জন্য তখন ক্রিকেট খেলার কথা ভাবাও খুব কঠিন ছিল। এই সিনেমাটি বেশ কয়েকটি উদাহরণের একটি নাটকীয় পুনরুত্থান।

ঝুলন চরিত্রে বেমানান অনুষ্কা, সমালোচনায় উত্তাল সোশ্যাল মিডিয়া

ঝুলন চরিত্রে বেমানান অনুষ্কা, সমালোচনায় উত্তাল সোশ্যাল মিডিয়া
ঝুলন চরিত্রে বেমানান অনুষ্কা, সমালোচনায় উত্তাল সোশ্যাল মিডিয়া

অনুষ্কা আরও লেখেন, ভারতে মহিলাদের ক্রিকেটের বিপ্লব ঘটানোর জন্য ঝুলন এবং তার সতীর্থদের স্যালুট করা উচিত। তার কঠোর পরিশ্রম, আবেগ এবং অপরাজিত মিশন নারী ক্রিকেটের প্রতি পরবর্তী প্রজন্মের জন্য সবকিছুকে ঘুরিয়ে দিয়েছে। একজন মহিলা হিসেবে, ঝুলনের গল্প শুনে আমি গর্বিত হয়েছিলাম। তার জীবন দর্শণ ক্রিকেটপ্রেমীদের কাছে তুলে ধরার চেষ্টা করা আমার জন্য সম্মানের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন