JEET: লড়াই ভাইজান বনাম চেঙ্গিস! ছবি মুক্তির আগে সলমনের সাথে টক্কর নিয়ে কী বললেন বাংলার জিৎ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বক্স অফিস দখলের লড়াইয়ে সলমন খানের সামনে জিৎ। ঘটনা চক্রে এবার জিতের ছবি হিন্দি ও বাংলা দুই ভাষাতেই মুক্তি পেতে চলেছে। সলমনের যেমন ঈদে ছবি মুক্তি পায় তেমনি এর আগে বহুবার জিতের বাংলা ছবি ঈদে মুক্তি পেয়েছে। আর সেই গুল হিট ও করেছে।

আরও পড়ুনঃ সাদা হাতি, মোটা মানেই কুৎসিত! এসব ধারনার বিরুদ্ধে সরব হলেন তিন অভিনেত্রী

কিন্তু এবার কিন্তু ভাইজানের সাথে সামনাসামনি টক্কর বাংলার জিতের। সলমন খানের ছবিতে তিনিই সেলিং পয়েন্ট। আর কারও দরকার পড়ে না। ঈদের সময় সলমনের ছবি চলেনি এমন ‘দুর্ঘটনা’ সাম্প্রতিক অতীতে ঘটেনি। ঈদ হোক কী দীপাবলি, বড় হিন্দি ছবির চাপ সব সময়েই বাংলাকে সহ্য করতে হয়েছে।

14 13

কিন্তু এবার জিতের সময়টা অন্য। হিন্দি ও বাংলা সব ভাষাতেই যখন মুক্তি পাবে সেই নিয়ে এবার প্রচারটাও করতে হয়েছে দেশ জুড়ে। আর কিছু ঘন্টার অপেক্ষা তারপরে মাঠে নেমে পরবেন বলিউড ও টলিউডের দুই স্টার। জিত তাঁর চেঙ্গিস নিয়ে কী বলেছেন? সলমনের সঙ্গে তাঁর কি কোন প্রতিদ্বন্দ্বিতা আছে?

15 12

জিতের বক্তব্য, ‘চেঙ্গিজ়’-এর মতো ছবি যে বাংলায় হয়, সেই ধারণা কারও ছিল না। ওখানকার দর্শকের ধারণা যে, বাংলায় শুধুই অন্য ধারার ছবি তৈরি হয়। আশা করি, এই ছবিটা কিছুটা হলেও তাঁদের ধারণা বদলাতে পারবে। অপর দিকে সলমনের ছবি নিয়ে জিৎ বলেছেন, আমি চাই দুটো ছবিই ভাল চলুক। কিন্তু দিনের শেষে যেটা ভাল হবে, দর্শকও সেই ছবিই দেখবেন।

লড়াই ভাইজান বনাম চেঙ্গিস! ছবি মুক্তির আগে সলমনের সাথে টক্কর নিয়ে কী বললেন বাংলার জিৎ

16 10
লড়াই ভাইজান বনাম চেঙ্গিস! ছবি মুক্তির আগে সলমনের সাথে টক্কর নিয়ে কী বললেন বাংলার জিৎ

প্রচার করতে গিয়ে সলমনের সঙ্গে আমার ছবির তুলনা টানা হচ্ছে, সেটা দেখে ভাল লেগেছে। দেখুন, ওঁরা চ্যাম্পিয়ন। আমরা সেখানে আন্ডারডগ। জানি না, বলা উচিত হবে কি না। তবে, বিশ্বকাপ ফুটবলে সৌদি আরবও আর্জেন্টিনাকে হারিয়েছিল! তাই আগে থেকে কিছু বলা উচিত নয়। সময় সব উত্তর দিয়ে দেয়। সময় আর কিছুক্ষণ তারপর বোঝা যাবে কী কী হতে পারে আগামীদিনে বাংলা ছবি ও জিতের ভবিষ্যৎ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত