বাঙালিকে ডাক দিলেন মমতার হাত ধরার, প্রসঙ্গে জয়া বচ্চন শোনালেন রবি ঠাকুরের কবিতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

 নজরবন্দি ব্যুরোঃ বাঙালিকে ডাক দিলেন মমতার হাত ধরার, প্রসঙ্গে জয়া বচ্চন শোনালেন রবি ঠাকুরের কবিতা। বিজেপি বহিরাগত দাবি তুলে “বাংলা নিজের মেয়েকেই চায়” এই ক্যাচলাইনেই এবার ভোটপ্রচার সারছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তার মধ্যেই আজ বাংলার মেয়ের হয়ে প্রচার শুরু করলেন আরেক বঙ্গকন্যা জয়া বচ্চন। মুলায়ম-অখিলেশের পার্টি এবারের নির্বাচনে তৃণমূলকে নৈতিক সমর্থন দিয়েছে। এবার দলের হয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থনে বাংলায় এলেন জয়া বচ্চন। আগামী কয়েকদিনে রাজ্যে একধিক কর্মসুচী সারবেন তিনি। ইতমধ্যে তৃণমূল ভবনে করেছেন সাংবাদিক বৈঠক।

আরও পড়ুনঃ রাজ্যে বাড়ছে সংক্রমণের হার, কিন্তু মাঝ পথে কোন ভাবেই ভোট বন্ধ করা যাবে না, হুশিয়ারি মমতার

প্রথমেই তিনি জানিয়েছেন কয়েকদিনে টানা কর্মসুচী আছে তাঁর, তবে পরক্ষনেই জানিয়েছেন বেশি ভেবে কিছু করতে পারেন না তিনি। তাই কী বলবেন আর কী বলবেন না আগে থেকে পরিকল্পনা করতে পারেন না। কথার শুরু করেন ‘মমতাদির জন্য ভালোবাসা’ জানিয়ে, আর তার পরেই প্রসঙ্গে তিনি শোনান ঠাকুরের কবিতা। রবিন্দ্রনাথ ঠাকুরের “বাংলার মাটি বাংলার জল’ কবিতার দুলাইন তিনি শুনিয়ে বলেন, সকল বাঙালিকে এক হতে, আর সকল ভাই বোনেদের আওহান জানান তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোওপাধ্যায়ের হাত আরও শক্ত করে ধরতে।

বাঙালিকে ডাক দিলেন মমতার হাত ধরার, প্রসঙ্গে জয়া বচ্চন শোনালেন রবি ঠাকুরের কবিতা। তিনি জানিয়েছেন ‘আমি এখানে অভিনয় করতে আসিনি। আমাকে দলের তরফে আসতে বলা হয়েছে তাই আমি এসেছি।’ সমাজ বাদী পার্টির হয়ে বাংলায় তৃণমূল কংগ্রেসের একাধিক নির্বাচনী জনসভা করবেন তিনি। শুরুতেই জানান, বাকি সব বাদ দিলেও তিনি এটুকুতে নিশ্চিত, মমতা মুখ্যমন্ত্রী হলে বাংলার ভালো হবে, ডেফিনিটলি হবে। সাংবাদিক বৈঠকেই তিনি তুলে এনেছেন, বাংলা আজ যা ভাবে গোটা দেশ তা কাল ভাবের কথাও, সঙ্গে বলেছেন মমতা একা লড়াই করছেন রাজ্যের জন্য। কড়া টক্কর দিচ্ছেন সকলকে, এই সময়ে রাজ্যবাসীর উচিত তাঁর হাত আরও শক্ত করে ধরার। সঙ্গে বললেন, মমতাকে যাঁরা পছন্দ করেন না তাঁদের জন্য লজ্জা…লজ্জা…লজ্জা। তিনি বলেন, একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন মমতা। তাঁর লড়াইকে সম্মান করি। ধন্যবাদ জানিয়েছেন অখিলেশ যাদব কে তাঁকে বাংলায় প্রচারের জন্য পাঠিয়েছেন বলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত