SRK-Atlee: ‘জওয়ান’ পরিচালকের হাত কেটে ফেলার নিদান শাহরুখ ভক্তের, কোন বিপদে অ্যাটলি?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশজুড়ে এখন ‘জওয়ান’ ঝড়। তিনিই যে বলিউডের বাদশা একথা আরও একবার প্রমাণ করে দিলেন শাহরুখ খান। মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। দক্ষিণের অন্যতম সফল পরিচালক অ্যাটলির সঙ্গে প্রথম কাজ শাহরুখের। এদিকের জওয়ান সফল হতেই অদ্ভূত নিদান এক শাহরুখ ভক্তের। পরিচালকের হাত কেটে দেওয়ার কথা বললেন তিনি। যদিও এমন ইচ্ছে হওয়ার নেপথ্যে কোনও ক্ষোভ নেই, কারণ শুনলে হাসি পাবে আপনার।

আরও পড়ুন: দ্য কাশ্মীর ফাইল্‌স এর পর বিবেকের পরের ছবি দ্য ভ্যাকসিন ওয়ার, সামনে এলো ফাস্ট লুক

 

‘জওয়ান’ মুক্তির আগে থেকেই প্রিয় তারকার ছবি দেখার জন্য উচ্ছ্বসিত ছিলেন বহুজন। ছবি মুক্তি পেতেই প্রেক্ষাগৃহে একের পর এক শো হাউজফুল হয়। প্রথম দিনে কেউ ঢাললেন দুধ, কেউ ঢাললেন গঙ্গাজল, আবার কেউ মালা দিয়েই শাহরুখকে অভ্যর্থনা জানালেন। এসবের মাঝেই বিহারের একটি ঘটনা সামনে এল। শাহরুখের সিনেমা দেখে হল থেকে বেরিয়েই এক দর্শক ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন।

 'জওয়ান' পরিচালকের হাত কেটে ফেলার নিদান শাহরুখ ভক্তের, কোন বিপদে অ্যাটলি?

সেখানেই তিনি সোজা পরিচালকের হাত কেটে ফেলার কথা বললেন। তবে ভয় পাওয়ার কিছু নেই। তাঁর কথায়, ‘জওয়ান এক অনবদ্য ছবি। সিনেমাহলে বসে প্রত্যেকেই বেশ উপভোগ করেছেন সকলে। আসলে ওই যুবক তাজমহল প্রসঙ্গ এনে বলেন, ‘”জমহল তৈরি করার পর শাহজাহান যেমন কারিগরদের হাত কেটে ফেলেছিলেন, ঠিক তেমনই অ্যাটলির হাত কেটে ফেলা উচিৎ যাতে এই ধরনের ছবি আর বানাতে না পারে। জওয়ান এতটাই ভালো হয়েছে।”

 'জওয়ান' পরিচালকের হাত কেটে ফেলার নিদান শাহরুখ ভক্তের, কোন বিপদে অ্যাটলি?

উল্লেখ্য, ‘জওয়ান‘ বক্সঅফিসে সাফল্য পেলেও মুক্তির মাত্র দুদিনের মধ্যেই ‘টুকলি’ তকমা পেয়েছে। একাংশের অভিযোগ, ১৯৮৯ সালের তামিল চলচ্চিত্র থাই নাডু-র প্লট অনুসরণ করে এই ছবি তৈরি করা অনেক ব্যবহারকারীই যারা থাই নাডু ও জওয়ান দেখেছেন তারা মেনে নিয়েছেন যে সত্যিই মিল আছে দুটি সিনেমাতে। তবে কেউ আবার মন্তব্য করেছেন, জওয়ানে দক্ষিণের সিনেমার ছাপ থাকলেও গল্প মৌলিক। এসব ভুয়ো কথায় কান না দেওয়াই ভালো।

‘জওয়ান’ পরিচালকের হাত কেটে ফেলার নিদান শাহরুখ ভক্তের, কোন বিপদে অ্যাটলি?

 'জওয়ান' পরিচালকের হাত কেটে ফেলার নিদান শাহরুখ ভক্তের, কোন বিপদে অ্যাটলি?
‘জওয়ান’ পরিচালকের হাত কেটে ফেলার নিদান শাহরুখ ভক্তের, কোন বিপদে অ্যাটলি?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর