Shinzo Abe: ছয় ঘন্টার লড়াই শেষ, প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছয় ঘন্টার লড়াই শেষ। প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। জাপানের নারা শহরে ইয়ামাটো নাইদাইজি স্টেশনের কাছে রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন রাজনৈতিক ভাষণ দিচ্ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। সেই সময় পর পর চলল গুলি। প্রথম গুলিটি কানের পাশ দিয়ে বেরিয়ে গেলেও। দ্বিতীয় গুলি একেবারে এসে লাগে বুকে।

আরও পড়ুনঃ Gold Price Today: এক ধাক্কায় সস্তা হল সোনা, ব্যাপক সুখবর মধ্যবিত্তের জন্যে।

এরপর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ছয় ঘন্টা ধরে চলছিল লড়াই। অবশেষে পরাজিত হলেন তিনি। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও খিশিদা জানিয়েছেন, শিনজো আবের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়।

ছয় ঘন্টার লড়াই শেষ, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী  
ছয় ঘন্টার লড়াই শেষ, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী  

সূত্রের খবর, আততায়ীর নাম তেসুয়া ইয়ামাগামী। নারা শহরের বাসিন্দা বলেই জানা গেছে। এর আগে জাপানের সেনা বিভাগে কর্মরত ছিল সে। প্রাক্তন সেনাকর্মীর গুলিতে ঘায়েল শিনজো আবে। এদিন ঘটনার সময় শিনজো আবের থেকে মাত্র ১০ ফুট দূরে ছিল তেসুয়া। শিনজো আবের দেহ লুটিয়ে পড়তেই নিরাপত্তারক্ষীরা তাঁকে পিছমোড়া করে আটক করে। তাঁর কাছ থেকে একটি শটগান উদ্ধার হয়েছে।

ছয় ঘন্টার লড়াই শেষ, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী  

ছয় ঘন্টার লড়াই শেষ, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী  
ছয় ঘন্টার লড়াই শেষ, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী  

প্রাক্তন প্রধানমন্ত্রীর আকস্মিক প্রয়াণে শকাহত আন্তর্জাতিক মহল। শোক জ্ঞাপন করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শোক জ্ঞাপন করেছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত