নজরবন্দি ব্যুরোঃ লাগাতার পড়ছে টাকা। সেই সঙ্গে ধাক্কা খেয়েছে বিদেশি মুদ্রার ভাণ্ডারও। এদিকে সোনার চাহিদায় লাগাম টান টানতে বাড়ানো হয়েছে আমদানি শুল্ক। এক লাফে শুল্ক বাড়ানো হয়েছে ৫ শতাংশ। এর পাশাপাশি পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানিতে বাড়ানো হয়েছে রফতানি শুল্ক। ফলে দেশে সোনার দাম চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে জুলাই মাসের শুরু থেকেই। আজ সেই মুল্য বৃদ্ধিতে লাগাম পড়ল। এক ধাক্কায় সস্তা হল সোনা।
আরও পড়ুনঃ ‘মমতা যথেষ্ট শক্তিশালী অভিনেত্রী’ দীর্ঘদিন পর মুখ খুললেন মিঠুন।


করোনার সময়ে ব্যবসা কার্যত লাটে উঠেছিল। ক্ষতির কীভাবে সামাল দেওয়া যাবে? চলতি বছরের বাজেট পেশের সময়ে হিরে-রত্ন বাজারকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। গত বছর, ২০২১ সালে বাজেটে সোনা ও রূপো আমদানিতে শুল্ক কমানো হয়েছিল। আগে আমদানি শুল্ক ছিল ১২.৫ শতাংশ, তা কমিয়ে করা হয় ৭.৫ শতাংশ। এবার সোনায় আমদানি শুল্ক ৭.৫ থেকে বেড়ে হল ১২.৫ শতাংশ।

এর ফলে দাম কত বাড়বে? বিশেষজ্ঞদের মতে, আমদানি শুল্ক বৃদ্ধিতে ১০ গ্রামে সোনার দাম বাড়তে পারে হাজার টাকা। যদিও বিশেষজ্ঞদের সেই ধারনাকে ছাপিয়ে বেড়েছে সোনার দাম। জুন মাসের শেষে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কমে গিয়েছিল মূল্যবান এই হলুদ ধাতুর দাম। কিন্তু মাত্র ৪৮ ঘন্টার তফাতে সেই হাসি মিলিয়ে গেছে কেন্দ্রীয় সিদ্ধান্তের জেরে। জুলাই মাসের শুরু থেকেই দাম বাড়তে শুরু করে সোনার।



জুন মাসের শেষে, গত ৩০ তারিখে ২৪ ক্যারট সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৫০ হাজার ৮৯০ টাকা। সেই দাম গত ৫ই জুন বেড়ে হয় ৫২ হাজার ৪৭০ টাকা। অর্থাৎ ১ গ্রাম পিছু ১৫৮ টাকা বেড়ে যায় সোনার দাম। ১০ গ্রাম পিছু সোনার দাম হয় ১ হাজার ৫৮০ টাকা। সেই দাম আজ কমে হয়েছে গ্রাম পিছু ৫ হাজার ১১১ টাকা। ১০ গ্রাম পিছু দাম হয়েছে ৫১ হাজার ১১০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম পিছু দাম কমেছে ১ হাজার ৩৬০ টাকা।
এক ধাক্কায় সস্তা হল সোনা, ব্যাপক সুখবর মধ্যবিত্তের জন্যে।

২৪ ক্যারট সোনার পাশাপাশি দাম কমেছে ২২ ক্যারট সোনারও। এদিন ২২ ক্যারট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৫ টাকা। ১০ গ্রামের দাম হয়েছে ৪৬ হাজার ৮৫০ টাকা। অর্থাৎ গত ৫ই জুলাইয়ের থেকে ১ হাজার ২৫০ টাকা দাম কমেছে এই ম্যল্যবান হলুদ ধাতুর। গত ৫ই জুলাই ২২ ক্যারট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৮ হাজার ১০০ টাকা।







