নজরবন্দি ব্যুরো: ৩১ শে জানুয়ারি টেট, আগামী বছর ৩১ জানুয়ারি প্রাথমিক টেট-এর দিন চূড়ান্ত করেছিল রাজ্য সরকার। এবার বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক TET এর সময়সূচি জানানো হল। আজ বৃহস্পতিবার তৃতীয় টেটের বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী ৩১ জানুয়ারি বেলা ১টায় টেট নেওয়া হবে। আড়াই ঘণ্টার সময়সীমায় পরীক্ষা হবে। পরীক্ষা হবে মোট ১৫০ নম্বরে।
আরও পড়ুনঃ হরিয়ানায় পুরসভা নির্বাচনে বড় ধাক্কা খেল বিজেপি-জেজেপি জোট, হাতছাড়া হল বহু আসন
পাশাপাশি টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়াও শুরু হতে চলেছে জানুয়ারিতে। এ দফায় মোট ১৬ হাজার ৫০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে খবর। গত সপ্তাহে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে এ কথা জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন নবান্নে ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ইন্টারভিউয়ের মাধ্যমে ১৬,৫০০ শূন্যপদে নিয়োগ করা হবে।
১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে ইন্টারভিউ। যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে যাবে নিয়োগ প্যানেল। এর পাশাপাশি ৩১ জানুয়ারি অফলাইনে তৃতীয় টেটের কথাও ঘোষণা করেন মমতা। পরীক্ষায় (TET) বসতে চলেছেন আড়াই লক্ষ পরীক্ষার্থী। উল্লেখ্য, গত ১১ নভেম্বর নিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,’২০ হাজার ছাত্রছাত্রী টেট পাশ করেছেন। টেট (TET) পরীক্ষার পর ইন্টারভিউ হয়।
এখন ১৬,৫০০ শূন্যপদ পূরণ করতে হবে। পাশ করেছে প্রায় ২০ হাজার।’ পুলিস ও শিক্ষকদের নিজের জেলায় বদলির প্রতিশ্রুতি রেখেছেন বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা পুলিসকে বলেছিলাম, ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে নিজের জেলায় বদলি হতে পারেন হোমগার্ড, কনস্টেবল ও এসআই। তাঁদেরও তো পরিবার-পরিজন আছে। প্রায় ৫০ হাজার আবেদন এসেছিল।
৩১ শে জানুয়ারি টেট, ৩৫ হাজার অনুমোদন দিয়েছি।’ তিনি আরও বলেন, ১০,১৬৩ জন প্রাথমিক শিক্ষক আবেদন করেছিলেন। এর মধ্যে ৬,৪৬৬ জন শিক্ষক নিজের জেলায় বদলি হয়ে গিয়েছেন। তা ৬৪ শতাংশ। উচ্চমাধ্যমিক নিজের জেলায় ৫৫০২ বদলি চেয়েছিলেন। ৩,৮৫২ জনের বদলি মঞ্জুর করা হয়েছে। উচ্চমাধ্যমিকস্তরে মিউচুয়াল বদলি চেয়েছিলেন ৪৫৯৪ জন। ৪৪৯০টি আবেদন গৃহীত হয়েছে। ৯৮ শতাংশ আবেদন অনুমোদন দিয়েছে সরকার।’




