Mohun Bagan: শুক্রবার সুপার কাপে মুখোমুখি জামশেদপুর-মোহনবাগান, মাঠে নামার আগে সতর্ক সবুজ-মেরুন 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গোকুলম কেরলকে সুপার কাপের প্রথম ম্যাচে ৫-১ গোলে উড়িয়ে কিছুটা ফুরফুরে মেজাজে মোহনবাগান। তবে আত্মতুষ্টিতে ভোগতে চায় না তারা। তবে এখানেই না থেমে দ্বিতীয় ম্যাচেও জিততে চায় সবুজ-মেরুন ব্রিগেড। শুক্রবার প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আগের ম্যাচে তারাও পাঁচ গোল দিয়েছে। লড়াইটা যে তুল্য মূল্য হবে সেটা বলাই যায়। গোকুলম ম্যাচের পর হোটেলে ফিরেই জামশেদপুরের খেলা দেখে নিয়েছেন মোহনবাগান ফুটবলাররা। কিছুটা ধারণা তাঁদের হয়েছে। তাই সতর্ক থাকতে চাইছেন মোহনবাগান ফুটবলাররা।

আরও পড়ুন: COVID-19: নয়া ভ্যারিয়েন্টের জেরেই বাড়ছে করোনা! দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ হাজার পার

WhatsApp Image 2023 04 14 at 12.10.20 PM

জামশেদপুর ম্যাচ নিয়ে এটিকে মোহনবাগান মিডিয়া টিমকে সাক্ষাৎকারে হুগো বুমোস বলেছেন, “যে ভাবে চেয়েছিলাম সে ভাবেই সুপার কাপ শুরু করতে পেরেছিলাম। গত বার গোকুলমের কাছে এএফসি কাপে হেরেছিলাম। ওরা ভাল দল। পাঁচ গোল হলেও সহজে জয় আসেনি। বরং আগের থেকে আমরা বেশি উন্নতি করেছি। মানতে অসুবিধা নেই যে আইএসএল জেতাই আমাদের আরও বেশি আত্মবিশ্বাসী করেছে।”

WhatsApp Image 2023 04 14 at 12.09.45 PM

পরবর্তী প্রতিপক্ষকে নিয়ে বুমোস বলেছেন, “জামশেদপুরও আগের ম্যাচে পাঁচ গোল করেছে। তাই পরেরটা আরও কঠিন ম্যাচ হতে চলেছে। সেট পিসে জামশেদপুর খুবই ভাল। নিখুঁত ফুটবল খেলতে পারে। লম্বা ফুটবলার রয়েছে যা বাড়তি সুবিধা। তবে এখানে সবই নকআউট ম্যাচ। ড্র করা মানে হারেরই সমান।”

শুক্রবার সুপার কাপে মুখোমুখি জামশেদপুর-মোহনবাগান, জিততে চায় সবুজ-মেরুন

WhatsApp Image 2023 04 14 at 12.09.45 PM 1
শুক্রবার সুপার কাপে মুখোমুখি জামশেদপুর-মোহনবাগান, জিততে চায় সবুজ-মেরুন

দীর্ঘ দিন পরে গোল পেয়ে উচ্ছ্বসিত লিস্টন কোলাসোও। আগের দিন জোড়া গোল করেছেন তিনি। বলেছেন, “বহু দিন পর একটা ম্যাচে জোড়া গোল করলাম। অনেক আত্মবিশ্বাসী লাগছে। পরের ম্যাচগুলোতেও পর পর গোল করতে চাই। কোনও কারণে আইএসএলে সফল হতে পারিনি। সুযোগ পেয়ে চেষ্টা করেও গোল করতে পারিনি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত