Jammu & Kashmir: অশান্ত উপত্যকা! ফের গুলির লড়াইয়ে খতম ৩ পাক জঙ্গি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জম্মু-কাশ্মীরে ফের জঙ্গিদের নিকেশ করল নিরাপত্তা বাহিনী। উপত্যকায় বারামুলা জেলায় নাজিভাট মোড়ে গুলির লড়াইয়ে তিন পাকিস্তানি জঙ্গিকে খতম করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গুলির লড়াইয়ে এক পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুনঃ সমাজবাদীর রাজ্যসভার সাংসদ হচ্ছেন কপিল সিবাল, বড় ধাক্কা কংগ্রেসে

কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ ও সেনার যৌথ একটি দল এই অভিযানে সামিল হয়েছিল। নিহত জঙ্গিদের থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে । পুলিশ সূত্রে খবর রুটিন তল্লাশি চলাকালীন হটাত করেই বারামুল্লা জেলায় জঙ্গিদের লুকিয়ে থাবার খবর জানতে পারেন বাহিনীর সদস্যরা।

অশান্ত উপত্যকা! ফের গুলির লড়াইয়ে খতম ৩ পাক জঙ্গি

চারিদিক থেকে এলাকা ঘিরে নিয়ে জঙ্গিদের চ্যালেঞ্জ ছোঁড়ে আধাসেনা। এরপরই জঙ্গিরা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এরপরই পাল্টা গুলি চালালে নিহত হয় তিন জঙ্গি। কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার এক টুইট বার্তায় লিখেছেন,

19 15

“আজ সকালে বারামুল্লা জেলায় জঙ্গিদের খোঁজে তল্লাশি চলানোর সময় জঙ্গিদের গুলিতে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়েছে”।

21 16

অশান্ত উপত্যকা! ফের গুলির লড়াইয়ে খতম ৩ পাক জঙ্গি

উল্লেখ্য, গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে জম্মুর কাছে সেনা ক্যাম্পের কাছে CISF-এর একটি বাসকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর এক জওয়ান নিহত হন। হামলায় জখম হন আরও ৯ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন