প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ, ৭ জনকে সাসপেন্ড করার আবেদন জয় সিং-এর

প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ, ৭ জনকে সাসপেন্ড করার আবেদন জয় সিং-এর। এদের মধ্যে অনেকেই আছেন যারা ক্রাইম সিনে উপস্থিত ছিলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সোমবার শুনানিতে ফের একবার উঠলো প্রভাবশালি তত্ব। এদিন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ আদালতে জানান, ‘আরজি করের ঘটনা কোন সাধারণ ঘটনা নয় এই ঘটনায় অনেকে জড়িয়ে আছে। আমাদের কাছে এই সংক্রান্ত ৪ জনের নাম রয়েছে যার মধ্যে ২ জনের নাম আমরা ইতিমধ্যেই সিবিআইকে জমা দিয়েছি। এদের মধ্যে অনেকেই আছেন যারা ক্রাইম সিনে উপস্থিত ছিলেন। তারা এখনও ক্ষমতায় রয়েছেন তাদের সাসপেন্ড করা উচিৎ। এছাড়াও তদন্তের আওতায় আসা ৭ জনকে সাসপেন্ড করার আবেদনও জানান তিনি।’

আর এই প্রসঙ্গ উঠতেই কারা সেই তদন্তের আওতায় রয়েছেন তাদের নামের তালিকা চাইলেন বিচারপতি চন্দ্রচূড়। তখন রাজ্যের আইনজীবী তরফে জানানো হয় ৫ জনকে এই ঘটনায় নিলম্বিত করা হয়েছে। আর তারপরেই ঠিক কোন ৫ জনকে নিলম্বিত করা হয়েছে তা জানতে চাই বিচারপতি। বিচারপতি বলেন, ‘আমাদের জানান তারা কারা? কাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত চলছে? নাহলে রাজ্য সরকারকে এদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।’

এরপর রাজ্যের আইনজীবী জানান, ‘যে যত বড়োই প্রভাবশালী হোক না কেন সিবিআই যদি তাঁদের নামের তালিকা দেয় তবেই পদক্ষেপ করা হবে। নাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে রাজ্যের কোন সমস্যা নেই।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত