‘রাজনীতি নিয়ে চিন্তিত নই, মিথ্যাচার হজম করব না’: জগদীপ ধনকর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ফের সরকারের বিরুদ্ধে সরব হলেন, রাজ্যপাল জগদীপ ধনকর। আবারও রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী। তাঁর নামে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেন। আার এই বিষয়টিকে কোনওভাবেই প্রশয় দেবেন না বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল।

আরও পড়ুনঃ বিধায়ক পদে ইস্তফা, শনিবার অমিতের হাত ধরে গেরুয়া শিবিরে শুভেন্দু।

কোনোদিনই রাজ্য-রাজ্যপালের সম্পর্ক সুমধুর ছিল না। এমনকি প্রকাশ্যে পত্রযুদ্ধও দেখা গিয়েছে দুই তরফে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন তিনি। এমনকি খোদ মুখ্যমন্ত্রীও এদিন আক্রমণ করেন ধনকড়কে। রাজ্যপালকে ‘বিজেপির দালাল’ বলেও কটাক্ষ করা হয়। আর এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “রাজ্যপাল কিছু বললেই বলা হয়, উনি কোনও একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। কিন্তু একথা সম্পূর্ণ মিথ্যে।

বাংলায় কে ক্ষমতায় এল তাতে আদতেই রাজ্যপালের কিছু এসে যায় না। সংবিধান অনুযায়ী রাজ্যপালের কিছু ক্ষমতা আছে। সেই জায়গা থেকে তাঁর কোনওকিছু জানতে চাওয়ার অধিকারও রয়েছে।” এরপরই হুঁশিয়ারি দিয়ে ধনকড় বলেন, “আমি কোনও মিথ্যে হজম করব না। যা রটানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে।”

ফলে এদিন রাজ্যের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ করেছেন তিনি। এবিষয়ে তিনি বলেন, “আমি লজ্জিত, এভাবে কোনও কিছু চলতে পারে না। পুলিশের রাজনীতিকরণ হচ্ছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত