নজরবন্দি ব্যুরো: দুর্গাপুজো, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja) সময়েও স্পেশাল ট্রেন (Special Trains) চালানো হবে এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পূর্ব রেল। কাতারে-কাতারে দর্শনার্থীদের ভিড়ে জগদ্ধাত্রী পুজোর প্রতিটি দিনই জমজমাট থাকে চন্দননগর। শনিবার ছিল পঞ্চমী, আজ রবিবার ষষ্ঠী। জমে উঠেছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো।
আরও পড়ুন: বন্ধ হাওড়া খড়গপুর শাখার ট্রেন, ভোগান্তির কবলে নিত্যযাত্রীরা
আজ থেকে চন্দননগরে ঠাকুর দেখতে যাওয়ার উন্মাদনা বহুলাংশে বেড়ে যাবে। ট্রেনের প্রবল ভিড় নিয়ন্ত্রণে এবার হাওড়া শাখায় জগদ্ধাত্রী পুজোর কয়েকদিন মোট ৬ জোড়া অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। জানা গিয়েছে, হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে চলবে পাঁচজোড়া লোকাল ট্রেন। অন্য এক জোড়া লেকাল ট্রেন চলবে হাওড়া এবং বর্ধমানের মধ্যে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মেইন লাইনে হাওড়া থেকে আপ স্পেশাল ট্রেন ছাড়বে রাত ১.১৫ মিনিটে। বর্ধমান স্টেশনে ওই স্পেশাল ট্রেনটি ভোর ৩.৫০ মিনিটে পৌঁছবে। ওই ট্রেনটিই ব্যান্ডেলে ঢুকবে রাত ২.২০ মিনিটে। অন্যদিকে, ৩১ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত বর্ধমান থেকে মেইন লাউনে স্পেশাল ট্রেন ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায়। ওই ট্রেনটি ব্যান্ডেলে ঢুকবে রাত ১১.৫৩ মিনিটে এবং হাওড়া পৌঁছবে রাত ১টায়।
জগদ্ধাত্রী পুজোয় চলবে স্পেশাল ট্রেন, জানালো পূর্ব রেল কর্তৃপক্ষ

এছাড়া ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ৩৬০৯৮৭ হাওড়া–মশাগ্রাম লোকালটি বর্ধমান পর্যন্ত চালানো হবে। এই ট্রেনটিই আবার মেন লাইনে স্পেশাল ট্রেন হয়ে আপে ফিরবে। বর্ধমান থেকে ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। ব্যান্ডেলে ঢুকবে রাত সাড়ে ১১টায়। আর হাওড়ায় পৌঁছবে রাত ১২টা ৩৫ মিনিটে। তাই এই কদিন ৩৬০৮৮ মশাগ্রাম–হাওড়া লোকাল বাতিল থাকবে।



