দ্বিতীয় ইনিংস শুরু করলেন জাদেজা, ক্রিকেট ছেড়ে এবার রাজনীতির ময়দানে?

দ্বিতীয় ইনিংস শুরু করলেন জাদেজা, ক্রিকেট ছেড়ে এবার রাজনীতির ময়দানে? অবশ্য এর আগে জাদেজার স্ত্রী রিভাবা বিজেপিতে যোগদান করেছিলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অবসর নিয়েছেন। এখন তিনি শুধু পঞ্চাশ ওভার এবং টেস্ট ক্রিকেটে মননিবেশ করতে চান। সামনেই বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ। আর ঠিক তার আগেই আমাদের প্রিয় জাড্ডু দ্বিতীয় ইনিংস শুরু করলেন। এবার রাজনীতিতে এলেন রবীন্দ্র জাদেজা। অবশ্য এর আগে জাদেজার স্ত্রী রিভাবা বিজেপিতে যোগদান করেছিলেন। আর এবার স্ত্রীর পথ ধরেই ভারতীয় ক্রিকেটের এই প্রতিষ্ঠিত অলরাউন্ডার এবার বিজেপিতে যোগদান করলেন।। এই খবর দিয়েছেন স্বয়ং জাদেজার স্ত্রী।

তিনি তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন কি বলেছেন। তিনি তার এক্স হ্যান্ডেল এ স্বামী রবীন্দ্র যাদে যার বিজেপিতে যোগদানের যে মেম্বারশিপ কার্ড তা শেয়ার করেছেন। এখানে বলে রাখা ভালো, যাতে যার বাবা অনিরুদ্ধ সিং এবং দিদি নয়নাবাদ যাদেজা ইতিমধ্যেই বিরোধী দল কংগ্রেসের সঙ্গে যুক্ত। ২০১৯ সালে তাঁর স্ত্রী রিভাবা বিজেপিতে যোগদান করেছিলেন। এরপর ২০২২ সালে তাঁকে জামনগর থেকে বিধানসভায় প্রার্থীও করে  বিজেপি এবং প্রথম বার প্রার্থী হয়েই জয়লাভ করেন তিনি।

তবে এবার জাদেজার বিজেপির সদস্য নেওয়ার পর শুরু হয়েছে জোর চর্চা। তবে কি এবার তিনি ভোটে দাঁড়াবেন স্ত্রীর মতো। কয়েক দিন আগে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তারকা অলরাউন্ডার। দেশের হয়ে জিতেছেন ট্রফিও। তবে এবার কি রাজনীতির ময়দানেও সাফল্য তুলে আনতে স্ত্রীর হাত ধরে রাজনীতির ময়দানে ঝাঁপাবেন এই তারকা ক্রিকেটার। এখন সেদিকেই নজর গোটা ভারতবাসীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন