নজরবন্দি ব্যুরোঃ দিন কয়েক আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হস্টেল পরিদর্শন করতে আসে ইসরোর প্রতিনিধি দল। আর এবার নিরাপত্তা নিয়ে গবেষণা শুরু করে দিল ইসরো। যাদবপুর বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে সেই বার্তাও দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এমনটাই খবর সূত্রের।
আরও পড়ুনঃ ৫ কারণ: কেন জি-২০ সম্মেলন এত গুরুত্বপূর্ণ? কী কী প্রাপ্তি হল?


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। র্যাগিংয়ের ফলেই ওই ছাত্রের মৃত্যু হয়েছিল তা কার্যত পুলিশ নিশ্চিত। এই ঘটনায় ১৩ জন ছাত্রকে গ্রেফতারও করা হয়েছে। ইউজিসি-র নয়ম অনুসারে ক্যাম্পাসে পর্যাপ্ত সিসিটিভি না থাকায় সমালোচনার শিকার কর্তৃপক্ষ। তারই মধ্যে নিরাপত্তার স্বার্থে ইসরোর সঙ্গে যোগাযোগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এরপর ইসরোর দল যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে গিয়েছে কিছুদিন আগেই। ক্যাম্পাসের আশপাশ ঘুরে নিরীক্ষণ করে প্রতিনিধি দল। ক্যাম্পাস পরিদর্শন করার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষ বার্তা ইসরো দিয়েছে বলে সূত্রের খবর। বিশ্ববিদ্যালয়কে নিরাপদ করতে গবেষণা শুরু করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।



যাদবপুর ঘুরে গিয়েই নিরাপত্তা নিয়ে গবেষণা শুরু করল ISRO
জানা গিয়েছে, এই প্রযুক্তিকে বিশ্ববিদ্যালয়ে যাতে বাস্তবায়ন করা যায় তার প্রয়োজনীয় অর্থ রাজ্য সরকারের কাছে আবেদন করা হবে। রাজ্য যদি রাজি না হয় কেন্দ্রের শরণাপন্ন হবে বিশ্ববিদ্যালয়। কার্যকরী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, “অর্থের জন্য রাজ্য সরকারের দ্বারস্থ হতে হবে। যদি রাজ্য সরকার না দেয় তাহলে কেন্দ্রের কাছে চাইতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের আলাদা কোনও থেকে টাকা রোজগার হয় কি না তা আমার জানা নেই। যে টুকু টাকা আসে তা পড়ুয়াদের অ্যাডমিসন ফিস। তা দিয়ে কিছুই হয় না।”








