নিউজ ব্যুরো: আরও একবার নজরে গড়ল ইসরো।অন্ধ্রপ্রদেশ শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট এবং পড়ুয়া নির্মিত উপগ্রহ-আজাদিস্যাট নিয়ে এসএসএলভি-ডি১ উত্ক্ষেপণ করল ইসরো।এই ক্ষুদ্রতম রকেট বা স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকলটি লম্বায় ৩৪ মিটার। এর ভেহিকল ডায়ামিটারের দৈর্ঘ্য ২ মিটারের বেশি নয়।
আরও পড়ুনঃকমনওয়েলথে সোনার দৌড়ে সিন্ধু, হকিতে ব্রোঞ্জ ভারতীয় মহিলা দলের
৭৫০জন স্কুল পড়ুয়াদের তৈরি উপগ্রহ উৎক্ষেপণ করে নজির গড়ল ইসরো। এই স্যাটেলাইটটি মহাকাশ থেকে খুঁটিনাটি তথ্য পাঠিয়ে দেবে ইসরো বিজ্ঞানীদের কাছে।মধ্য রাত থেকে শুরু হয়েছিল রকেট উত্ক্ষেপণের প্রস্তুতি। রাত ২ টো থেকে শুরু হয় কাউন্টডাউন, সাত ধাপে উত্ক্ষেপণ হয় এই রকেট। ক্ষুদ্রতম এই রকেটে একটি স্টুডেন্ট স্যাটেলাইট ও একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট রয়েছে।

আজাদিস্য়াট নামক এই উপগ্রহটি স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্যেই বানানো হয়েছে। যে সমস্ত ছাত্রীরা এই স্যাটেলাইটটি তৈরি করেছিল, তারাও উপস্থিত ছিল উত্ক্ষেপণের সময়ে। তবে শুরুতেই বিপাকে পড়ে রকেটটি।রকেট উত্ক্ষেপণে কিছুটা ধাক্কা খেয়েছে ইসরো। উত্ক্ষেপণের আগের মুহূর্তের বেশ কিছু তথ্য হারিয়ে গিয়েছে। বিজ্ঞানীরা সেই তথ্য পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছেন, জানা গিয়েছে ইসরো সূত্রে।

এদিনের সফল উত্ক্ষেপণের পর ইসরোর বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াররা চিন্তায় ছিলেন, ১২০ টন ওজনের ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল দু’টি স্যাটেলাইটকে নির্দিষ্ট কক্ষপথে প্রেরণ করতে পারবে কিনা তা নিয়ে। যদিও সফল ভাবেই সেই কাজ করেছে ছোট রকেট।
পড়ুয়াদের তৈরি প্রথম ক্ষুদ্রতম রকেট,এসএসএলভি-ডি১ উত্ক্ষেপণ করল ইসরো

এদিনের নজিরবিহীন উত্ক্ষেপণ নিয়ে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, ‘যেমনটা আশা করা হয়েছিল এসএসএলভি-ডি১ প্রতিটি ধাপে সেভাবেই কাজ করেছে। উত্ক্ষেপণের আগের মুহূর্তের কিছু তথ্য হারিয়ে গিয়েছে। আমরা যাবতীয় তথ্য বিশ্লেষণ করছি মিশনের অন্তিম ফল কী হয়, তা নির্ণয় করতে।’



