আইএসএল-এ জয়ে ফিরল এস সি ইস্টবেঙ্গল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইএসএল-এ জয়ে ফিরল এস সি ইস্টবেঙ্গল। রবিবাসরীয় লড়াইয়ে জামশেদপুর এফসি-কে ২-১ গোলে হারিয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। গোল করলেন দুই বিদেশি ম্যাটি স্টেইনম্যান ও অ্যান্টনি পিলকিংটন। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৯ নম্বরে থাকল ইস্টবেঙ্গল। অন্যদিকে, ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে জামশেদপুর।ফেডারেশনের শাস্তির কারণে এদিন রিজার্ভ বেঞ্চে ছিলেন না ফাউলার।

আরও পড়ুনঃ ক্রিকেটপ্রেমিদের কথা মাথায় রেখে দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে চিপক।

এসসি ইস্টবেঙ্গলের কোচিংয়ের দায়িত্ব তাই ছিল সহকারী টনি গ্রান্টের উপর। আগের ম্যাচের তুলনায় রবিবার জামশেদপুরের বিরুদ্ধে প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন করেছিল লাল-হলুদ শিবির। গোলে দেবজিতের জায়গায় সুযোগ পান সুব্রত পাল। রক্ষণে নেভিলের জায়গায় সুযোগ পান চোট সারিয়ে ফেরা রাজু গায়কোয়াড।

প্রথম একাদশে ঢোকেন সার্থক গলুইও। নতুন চেহারার ইস্টবেঙ্গল এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে। ৬ মিনিটেই স্টেইনম্যানের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। নারায়ণের কর্নার থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে দেন স্টেইনম্যান। প্রথমার্ধে আর গোল হয়নি। ৬৮ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন পিলকিংটন। স্টেইনম্যানের থ্রু থেকে ডানপায়ের জোরাল শটে গোল করেন ইস্টবেঙ্গলের ২২ নম্বর জার্সিধারী।

আইএসএল-এ জয়ে ফিরল এস সি ইস্টবেঙ্গল। ৮৩ মিনিটে জামশেদপুরের হয়ে ব্যবধান কমান পিটার হার্টলে। যদিও ম্যাচের শেষ পাঁচ মিনিট জামশেদপুর এফসি পুরো চেপে বসে লাল হলুদ রক্ষণের ওপর। সেইসময় ত্রাহি অবস্থা হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের। এই মনে হচ্ছিল বুঝি গোল খেয়ে যায় তারা। শেষমেশ হয়নি, গোলরক্ষক সুব্রত পাল ম্যাচে দুটি দারুণ সেভ করেছেন। খেলার ফলাফল এসসি ইস্টবেঙ্গল-২ (স্টেইনম্যান, পিলকিংটন) । জামশেদপুর এফসি-১ (হার্টলে)।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর