ক্রিকেটপ্রেমিদের কথা মাথায় রেখে দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে চিপক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্রিকেটপ্রেমিদের কথা মাথায় রেখে দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে চিপক। চেন্নাইয়ে গত ৫ তারিখ থেকে শুরু হয়েছে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম টেস্ট। যে টেস্টের তৃতীয় দিনের শেষে চালকের আসনে ইংল্যান্ড শিবির। করোনা পরিস্থিতির কতা মাথায় রেখে ফাঁকা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হচ্ছে প্রথম টেস্ট। এদিকে সিরিজের দ্বিতীয় টেস্টও অনুষ্ঠিত হবে চিপকেই। অন্যদিকে দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে।

আরও পড়ুনঃ বেসের অসাধারণ বোলিংয়ে চেন্নাই টেস্টের তৃতীয় দিনের শেষে চালকের আসনে ইংল্যান্ড।

তাই ১০ তারিখ থেকে দ্বিতীয় টেস্টে দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দিল তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। অনুমতি দেওয়া হয়েছে ক্রিকেট সাংবাদিকদের স্টেডিয়ামে ঢোকার। ইতিমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু করে দেওয়া হয়েছে। তবে এখনই খুলে দেওয়া হচ্ছে না গোটা স্টেডিয়াম। আপাতত খোলা হচ্ছে দীর্ঘদিন বন্ধ থাকা আই’, ‘জে’ ও ‘কে’ ব্লক। এই বিষয়ে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সচিব আর এস রামাস্বামী বলেছেন, ‘কোভিডের কথা মাথায় রেখে আমরা মাত্র ১৫,০০০ টিকিট বিক্রি করছি। সেটাও অন-লাইনে বিক্রি হবে। কারণ, কাউণ্টার থেকে টিকিট বিক্রি করা হলে ভিড় এড়ানো যাবে না।

ইতিমধ্যেই তিনটি ব্লক পরিস্কার করার পাশাপাশি কোভিড সুরক্ষা বজায় রাখার জন্য যাবতীয় কাজও শুরু হয়ে গিয়েছে। এর পাশাপাশি ক্রিকেট সাংবাদিকদেরও স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।’ প্রসঙ্গত ২০১২ সাল থেকে সেই ২০১২ সাল থেকে ঐতিহ্যশালী এম এ চিদাম্বরম স্টেডিয়ামের ‘আই’, ‘জে’ ও ‘কে’ ব্লক সধারণ সমর্থকদের জন্য বন্ধ ছিল। সেই বছর পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচের সময় শেষবার এই তিনটি ব্লক খোলা হয়।

ক্রিকেটপ্রেমিদের কথা মাথায় রেখে দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে চিপক। এরপর থেকে রাজ্য সরকারের সঙ্গে একাধিক ঝামেলায় জড়িয়ে যায় নারায়নস্বামী শ্রীনিবাসনের তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। ফলে একাধিক আন্তর্জাতিক ও আইপিএল ম্যাচের সময় ওই তিনটি ব্লক বন্ধ থাকত। তবে সমস্ত সমস্যার অবসান হওয়ায় অবশেষে অন্যন্য ব্লকের সঙ্গে খুলে দেওয়া হল ওই ব্লকগুলিও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর