নজরবন্দি ব্যুরোঃ বেসের অসাধারণ বোলিংয়ে চেন্নাই টেস্টের তৃতীয় দিনের শেষে চালকের আসনে ইংল্যান্ড। প্রথম দুদিন ইংল্যান্ড দলের অসাধারণ ব্যাটিং এর পর আজ চেন্নাইয়ের বাইশ গজ সাক্ষী থাকল তাদের বোলিং ইউনিটের নিয়ন্ত্রিত পারফরম্যান্স। বিশেষত দলের প্রধান স্পিনার ডমিনিক বেসের অসাধারণ বোলিং। যার জেরে দিনের শেষে ৬ উইকেট হারানো ভারত ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে ৩২১ রানে পিছিয়ে রয়েছে।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জের বদলে রায়গঞ্জ, মুখ্যমন্ত্রীর সভাস্থান পরিবর্তনে বাড়ছে জল্পনা
ক্রিজে রয়েছেন দুই অফস্পিনার যুগল ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্রন অশ্বিন। দিনের শেষে ভারতের স্কোর ২৫৭-৬। কালকের ৫৫৫-৮ স্কোরে ব্যাট করতে নেমে আজ তাতে ২৩ রান যোগ করে ৫৭৮ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। জবাবে ব্যাত করতে নেমে শুরুতেই রোহিত উইকেটকিপার কে ক্যাচ দিয়ে বসেন জোফ্রা আরচারের বলে। এরপর বেশ কিছু মনোরঞ্জক শট মারা গিলও ফেরেন জোফ্রার বলে। ৩৮ বছরের অ্যান্ডারসন নেন অসাধারণ ক্যাচ।
এরপরেই ম্যাজিক দেখান লেগস্পিনার ডমিনিক বেস। লাঞ্চের পরেই ব্যাক্তিগত ১১ রানে বিরাট ও রাহানেকে দ্রুত ফিরিয়ে দেন তিনি। হাল ধরেন পান্থ ও পূজারা। দুজনে যথাক্রমে ৯১ ও ৭৩ রান করেন। দুজনে একসময় জুটি বেঁধে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বাধ সাধলেন সেই বেস। যিনি ম্যাজিক স্পেলে দুই সেট ব্যাটসম্যানকেই ফিরিয়ে দেন। যার ফলে তৃতীয় দিনের শেষে চালকের আসনে বসল ইংল্যান্ড টিম।
বেসের অসাধারণ বোলিংয়ে চেন্নাই টেস্টের তৃতীয় দিনের শেষে চালকের আসনে ইংল্যান্ড। কাল যদি সুন্দর অশ্বিন কিছু প্রতিরোধ গড়তে পারেন তাহলে ভারতের এই টেস্ট হারের ভয় থাকবে না। নাহলে চেন্নাইয়ে প্রথম টেস্টে হারের ভ্রুকুটি ভারত শিবিরকে যথেষ্ট চাপে রেখেছে।



