দীর্ঘ জল্পনা, টানাপোড়েন আর বিতর্কের অবসান। অবশেষে প্রতিযোগিতা শুরুর এক সপ্তাহ আগে প্রকাশিত হল আইএসএলের চূড়ান্ত সূচি। ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল—কলকাতার তিন প্রধান কবে মাঠে নামছে, আর কবে ডার্বি? সূচি প্রকাশের পর সেই সব জল্পনার ইতি টানল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
১৪ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে নতুন মরশুম। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ম্যাচ শুরু বিকেল ৫টায়। একই দিনে আরও একটি ম্যাচে ফতোরদায় এফসি গোয়া মুখোমুখি হবে ইন্টার কাশীর।


কলকাতার অন্য দুই প্রধানের অভিযান শুরু হবে পরের দু’দিনে। ১৫ ফেব্রুয়ারি জামশেদপুর এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে মহামেডান স্পোর্টিং। আর ১৬ ফেব্রুয়ারি কিশোরভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মরশুম শুরু করবে ইস্টবেঙ্গল।
হোম ভেন্যু নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ বদল। কিশোরভারতী ক্রীড়াঙ্গনেই ঘরের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং। অন্যদিকে কলকাতার একমাত্র দল হিসেবে সব হোম ম্যাচ যুবভারতীতে খেলবে মোহনবাগান।
এই মরশুমে ১৪টি দল সিঙ্গল লেগ রাউন্ড-রবিন ফরম্যাটে খেলবে। প্রত্যেক দল ১৩টি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে টেবিলের শীর্ষে থাকা দলই আইএসএলের খেতাব জিতবে। মোট ম্যাচ হবে ৯১টি।


খসড়া সূচিতে মহামেডানের হোম ম্যাচ জামশেদপুরে হওয়ার কথা থাকলেও চূড়ান্ত সূচিতে তা বদলে কলকাতার কিশোরভারতী স্টেডিয়ামকে তাদের হোম গ্রাউন্ড করা হয়েছে। একই মাঠে ঘরের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গলও। তবে এই ভেন্যু নিয়ে ক্লাব ও বিনিয়োগকারী সংস্থার মধ্যে মতপার্থক্যের জল্পনাও শোনা গিয়েছিল।
সবচেয়ে প্রতীক্ষিত কলকাতা ডার্বির দিনও ঠিক হয়েছে। প্রথমে মরশুমের শুরুতেই ডার্বির প্রস্তাব থাকলেও দুই প্রধানই তা চাননি। শেষ পর্যন্ত ৩ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। খেলা শুরু সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
এছাড়া মহামেডান বনাম ইস্টবেঙ্গল এবং মোহনবাগান বনাম মহামেডান—এই দুই ডার্বিও কলকাতাতেই অনুষ্ঠিত হবে। ফলে শহরের ফুটবলপ্রেমীরা এক মরশুমেই একাধিক বড় ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ পাবেন।
সব ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে ফ্যানকোডে। তবে টেলিভিশনে কোন চ্যানেলে সম্প্রচার হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট ঘোষণা হয়নি।
এক নজরে দেখে নিন তিন প্রধানের খেলা ঠিক কবেঃ
আইএসএলে মোহনবাগানের সূচি:
১৪ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স (যুবভারতী) বিকেল ৫টা
২৩ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসি (যুবভারতী) সন্ধে ৭:৩০
২৮ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম মহামেডান (যুবভারতী) সন্ধে ৭:৩০
৬ মার্চ মোহনবাগান বনাম ওড়িশা এফসি (ভেন্যু ঠিক হয়নি) বিকেল ৫টা
১৪ মার্চ মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (বেঙ্গালুরু) সন্ধে ৭:৩০
২০ মার্চ মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি (যুবভারতী) সন্ধে ৭:৩০
৪ এপ্রিল মোহনবাগান বনাম জামশেদপুর এফসি (জামশেদপুর) বিকেল ৫টা
১২ এপ্রিল মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি (যুবভারতী) সন্ধে ৭:৩০
১৯ এপ্রিল মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (গুয়াহাটি) সন্ধে ৭:৩০
২৬ এপ্রিল মোহনবাগান বনাম ইন্টার কাশী (যুবভারতী) সন্ধে ৭:৩০
৩ মে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী) সন্ধে ৭:৩০
৯ মে মোহনবাগান বনাম এফসি গোয়া (গোয়া) বিকেল ৫টা
১৭ মে মোহনবাগান বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি (যুবভারতী) সময় এখনও নির্ধারিত হয়নি
আইএসএলে ইস্টবেঙ্গলের সূচি:
১৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (কিশোরভারতী) সন্ধে ৭:৩০
২১ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি (কিশোরভারতী) বিকেল ৫টা
২৭ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি (কিশোরভারতী) বিকেল ৫টা
৫ মার্চ ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া (কিশোরভারতী) বিকেল ৫টা
১৪ মার্চ ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স (কিশোরভারতী) বিকেল ৫টা
২১ মার্চ ইস্টবেঙ্গল বনাম মহামেডান (কিশোরভারতী) বিকেল ৫টা
১১ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি (চেন্নাই) বিকেল ৫টা
১৬ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি (কিশোরভারতী) সন্ধে ৭:৩০
২৪ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি (কিশোরভারতী) সন্ধে ৭:৩০
২৮ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি (কিশোরভারতী) সন্ধে ৭:৩০
৩ মে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী) সন্ধে ৭:৩০
৮ মে ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি (মুম্বই) সন্ধে ৭:৩০
১৭ মে ইস্টবেঙ্গল বনাম ইন্টার কাশী (ভুবনেশ্বর) সময় এখনও নির্ধারিত হয়নি
আইএসএলে মহামেডানের সূচি:
১৫ ফেব্রুয়ারি মহামেডান বনাম জামশেদপুর এফসি (জামশেদপুর) বিকেল ৫টা
২০ ফেব্রুয়ারি মহামেডান বনাম এফসি গোয়া (কিশোরভারতী) সন্ধে ৭:৩০
২৮ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম মহামেডান (যুবভারতী) সন্ধে ৭:৩০
৭ মার্চ মহামেডান বনাম বেঙ্গালুরু এফসি (কিশোরভারতী) বিকেল ৫টা
২১ মার্চ ইস্টবেঙ্গল বনাম মহামেডান (কিশোরভারতী) বিকেল ৫টা
৩ এপ্রিল মহামেডান বনাম পাঞ্জাব এফসি (দিল্লি) সন্ধে ৭:৩০
১২ এপ্রিল মহামেডান বনাম ইন্টার কাশী (ভেন্যু ঠিক হয়নি) বিকেল ৫টা
১৭ এপ্রিল মহামেডান বনাম ওড়িশা এফসি (ভেন্যু ঠিক হয়নি) সন্ধে ৭:৩০
২১ এপ্রিল মহামেডান বনাম চেন্নাইয়িন এফসি (চেন্নাই) বিকেল ৫টা
২৬ এপ্রিল মহামেডান বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি (দিল্লি) বিকেল ৫টা
৩ মে মহামেডান বনাম মুম্বই সিটি এফসি (কিশোরভারতী) বিকেল ৫টা
১০ মে মহামেডান বনাম কেরালা ব্লাস্টার্স (কোচি) বিকেল ৫টা
১৭ মে মহামেডান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (গুয়াহাটি) সময় এখনও নির্ধারিত হয়নি








