আইএসআইএস বাহিনী বড় রকমের হামলা চালাল, নিহত কমপক্ষে ১১।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইএসআইএস বাহিনী বড় রকমের হামলা চালাল, বাগদাদ শহরের পশ্চিমের একটি লুক আউট পয়েন্টে হামলা চালায় আইএসআইএস-এর একটি দল।কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এই হামলায়।

আরও পড়ুনঃ ঋদ্ধির হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে চিন্তিত ভারতীয় শিবির, অনিশ্চিত অস্ট্রেলিয়া সফরে

আইএসআইএস হামলাকারীরা বাগদাদ বিমানবন্দরের কাছে ইরাকি রাজধানীর দক্ষিণ উপকূলে আল-রাদওয়ানিয়ায় থাকা উপজাতি হাশেদ বাহিনীর উপর নির্বিচারে গ্রেনেড নিক্ষেপ ও গুলি চালায়।এক নিরাপত্তারক্ষী জানিয়েছেন, “আইএসআইএস মনিটারিং টাওয়ারে হামলা চালায়।

যার জেরে হাশেদের পাঁচ সদস্য এবং ছয় জন স্থানীয় মানুষের মৃত্যু হয়। ওই ৬ ব্যক্তি হামলা প্রতিহত করতে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে এসেছিল বলে জানা গিয়েছে।”

আইএসআইএস বাহিনী বড় রকমের হামলা চালাল, একজন চিকিৎসক ইতিমধ্যে নিহতের সংখ্যা নিশ্চিত করে এএফপিকে জানিয়েছেন। সেন্ট্রাল বাগদাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আট আহত ব্যক্তিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত