সজল দাসগুপ্ত, শিলিগুড়িঃ শিলিগুড়ির মেয়র হতে পারেন শঙ্কর, শিলিগুড়ির রাজনীতিতে এখন আলোচনার বিষয় বস্তু এটাই। এক সময়কার বামপন্থী ভাবনায় চলা শংকর ঘোষ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন। রাজনৈতিক মহলের শোনা যাচ্ছে শংকর ঘোষ যদি শিলিগুড়ির মেয়র হন তাহলে নাকি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। এই খবর গুজব না সত্যি সেটা ভবিষ্যতে বোঝা যাবে।
আরও পড়ুনঃ শহীদ দিবসে চমক, ২১-এ জুলাই থেকে দৈনিক প্রকাশিত হবে ‘জাগো বাংলা’ মুখপত্র।


একসময় অশোক ভট্টাচার্যের ছায়াসঙ্গী ছিলেন শংকর ঘোষ। অশোক ভট্টাচার্য যখন করোনা ভাইরাসে আক্রান্ত হন তখন প্রায় ২৪ ঘন্টা হাসপাতালে পড়ে থাকতেন তিনি। এর পর হঠাৎই সবকিছু বদলে গেল, বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করলেন শংকর ঘোষ। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ওমপ্রকাশ মিশ্রকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন শঙ্কর। গুরু অশোক ভট্টাচার্য নেমে যান তিন নম্বরে।
শিলিগুড়ির মেয়র হতে পারেন শঙ্কর, উত্তরের রাজধানীর বাতাসে দলবদলের গুঞ্জন!

রাজনৈতিক মহলে একটাই জল্পনা চলছে শঙ্কর ঘোষ কে যদি মেয়র করা হয় তাহলে তিনি কি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন? দলবদলের হাওয়ায় যে কোন কিছুই অসম্ভব নয় তা ভালভাবেই জানে বাংলা। রাজ্যে বড় জয়ের মাঝেও তৃণমূলের কাঁটা শিলিগুড়ি তথা উত্তরবঙ্গ। এই পরিস্থিতিতে যদি শঙ্কর তৃণমূলে আসেন তাহলে উত্তরবঙ্গে শক্তি কমবে বিজেপির আর বাড়বে তৃণমূলের। তা বলাই বাহুল্য।
বামেদের নবীন নেতা ছিলেন শঙ্কর, ছিলেন অশোকের নিকটতম শিষ্য। পরে যোগ দেন বিজেপি-তে। এখন কি তৃণমূলে যাবেন? জ্বল্পনা উড়িয়ে দিয়েছেন শঙ্কর নিজে। বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হয়। এইসব রটনা, ভিত্তিহীন। শঙ্কর বিজেপিতেই থাকবেন। শঙ্কর নিজেও জানিয়েছেন সেই কথাই। দেখুন কি বলছেন তিনি।









