নজরবন্দি ব্যুরো: বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে কে সম্পত্তি বিবাদ সংক্রান্ত একটি মামলায় অভিযুক্তদের হয়ে অভিযোগকারিনীকে ধমকানোর অভিযোগে একাধিকবার তলব করেছে সিআইডি(CID)।কেন তাকে বারবার দেকে পাঠানো হচ্ছে এই নিয়ে রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্তকে প্রশ্ন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে অবস্থান বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, টেনে হিঁচড়ে ভ্যানে তুলল পুলিশ
রাজ্যকে অস্বস্তিকর পরিস্থিতির হাত থেকে বাঁচাতে তাকে মোবাইল ফোন জমা রাখতে বলেছেন সিআইডি আধিকারিক । তবে অনেকে এই পরিস্থিতিকে বিচারব্যাবস্থাকে প্রভাবিত করার চেষ্টা বলে মনে করছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে এডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ওনাকে তলব করা হয়েছে। তার পাল্টা বিচারপতি তাকে প্রশ্ন করেন,সব সুপ্রিম কোর্টের নির্দেশ কি তারা এত গুরুত্ব দিয়ে পালন করেন?

সি আই ডি জেরায় দেওয়া হচ্ছে হুমকি, দাবি প্রতাপচন্দ্র দের!
আইনজীবী প্রতাপচন্দ্র দে এক বিবৃতিতে দাবি করে, সি আই ডি তার ওপর মানসিক চাপ তৈরির চেষ্টা করছে। তাকে এবং তার স্ত্রীর ব্যাপারে অপ্রাসঙ্গিক সব প্রশ্ন করছেন সিআইডি।তাকে হুমকি দেওয়া হচ্ছে।মাঝে মাঝেই ভিডিও রেকর্ডিং বন্ধ করে দেওয়া হচ্ছে।পাল্টা বিবৃতি জারি করে সিআইডি বলে,তাকে যাবতীয় বিধি নিষেধ মেনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্দিষ্ট সময় অন্তর তাকে ধূমপানের বিরতিও দেওয়া হচ্ছে।



