নজরবন্দি ব্যুরোঃ বিজেপি তে যোগ দেবেন মাহি? জ্বল্পনা বাড়ালেন অমিত শাহ এবং মনোজ তেওয়ারি। গোটা দেশকে অবাক করে স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন এম এস ধোনি। আর আজই তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়েছে যে এবার রাজনীতিতে যোগ দেবেন তিনি। তাও আবার বিজেপি তে। গতকাল ৪ মিনিটের একটি ভিডিও আপলোড করেন তিনি। সেখানে তাঁর আন্তজাতিক ক্রিকেটের কিছু স্মরণীয় মুহূর্তের ছবি দিয়ে ভিডিও করা। সেখানে তিনি লেখেন ‘আপনাদের এতদিনের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ।আজ সাড়ে ৭টা থেকে আমাকে রিটায়ার ধরে নেবেন।’ আর ঐ ভিডিওর ব্যাকগ্রউন্ডে বাজে ‘ম্যায় পল দো পল কা শায়র হুঁ, পল দো পল মেরি শায়রি হ্যায়।’
আরও পড়ুনঃ বিজেপিতে যোগ দিলেন শাহিনবাগের সিএএ আন্দোলনের মুখ শাহজাদ সহ ১০০ জন। #BigBreaking


বিজেপি তে যোগ দেবেন মাহি? এর কারণ হল ২ টি। এক বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির মন্তব্য। তিনি বলেন মহেন্দ্র সিং ধোনি বিজেপিতে যোগদান করুন এটা আমি চাই। আর সাংসদের এই বক্তব্যে ধোনিকে নিয়ে চলা জল্পনাকেই আরও উসকে দিয়েছে। আর দ্বিতীয় হল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের টুইট অবসরের পর শাহ টুইটে লেখেন ‘‘নিজের খেলা দিয়ে ধোনি লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দিয়েছে।
আশা করছি, আগামিদিনে ভারতীয় ক্রিকেটকে আরও অনেক শক্তিশালী করে তুলতে এগিয়ে আসবেন তিনি। তাঁর ভবিষত্যের জন্য অনেক শুভেচ্ছা রইল। বিশ্ব ক্রিকেট হেলিকপ্টার শটটি মিস করবে।’ আর এই দুটি ঘটনায় আগুনে ঘি ঢালার ব্যবস্থা করে। নেটিজেনরা অনেকেই দাবী করতে থাকেন ‘‘শীঘ্রই ধোনি বিজেপিতে যোগ দেবেন।’’ অনেকে আবার মাহিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। এই নিয়ে যখন সোশ্যাল মিডিয়া তোলপাড় তখন তিনি আই পি এল এর প্রস্তুতিতে ব্যাস্ত। কারণ তিনি কখন কি করবেন কি সিদ্ধান্ত নেবেন তা তিনি ছাড়া আর কেও জানেন না।
উল্লেখ্য, টেস্ট ক্রিকেট থেকে ২০১৪ সালেই অবসর নিয়েছিলেন ক্যাপ্টেন কুল। তিনিই একমাত্র অধিনায়ক যার ঝুলিতে একসঙ্গে টি-২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন ট্রফি জয়ের রেকর্ড রয়েছে। ৩৫০ টি একদিনের ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ১০ হাজার৭৭৩ রান। গড় ৫০.৫৭। সাথে ১০ টি সেঞ্চুরি ও ৭৩ টি হাফ সেঞ্চুরি।অপর দিকে ৯৮ টি টি-২০ ম্যাচে রান করেছেন ১৬১৭।









