বিজেপিতে যোগ দিলেন শাহিনবাগের সিএএ আন্দোলনের মুখ শাহজাদ সহ ১০০ জন। #BigBreaking

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপিতে যোগ দিলেন শাহিনবাগের সিএএ আন্দোলনের মুখ শাহজাদ সহ ১০০ জন। করোনা আবহে ভূমিকম্প রাজধানীতে। তবে এই ভুমিকম্প সেই ভূমিকম্প নয়। এই ভূমিকম্প রাজনৈতিক রঙ্গমঞ্চের ভূমিকম্প। শাহিনবাগে নাগরিকত্ব নাগরিকত্ব আইনের প্রতিবাদে অংশগ্রহণকারী অন্যতম সোশ্যাল অ্যাক্টিভিস্ট শাহাজাদ আলি যোগ দিলেন বিজেপি তে। রাজধানীর বুকে রবিবার ঘটল এই ঘটনা। শাহিনবাগে নাগরিকত্ব আইন-এনপিআরের বিরোধিতায় প্রতিবাদের অন্যতম মুখ শাহাজাদ কিনা যোগ শেষে যোগ দিলেন বিজেপি তে!

আরও পড়ুনঃ আঙ্কেলজি আপনার গুজরাটের বস এসব ভাল পারেন! রাজ্যপাল কে খোঁচা মহুয়ার।

কিন্তু কেন তিনি হটাৎ বিজেপিতে যোগ দিলেন! শাহজাদ আলি জানিয়েছেন, “বিজেপি আমদের শত্রু নয়। আমরা একসঙ্গে বসে সিএএ নিয়ে কথা বলব। মুসলিমদের মধ্যে যারা বিজেপির বিরুদ্ধে ভূল ধারণা রাখেন তাঁদের জন্য আমি বিজেপিতে এসেছি।” তাঁর বিজেপিতে যগদান প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি আদেশ গুপ্তা জানিয়েছেন, “সকল মুসলিম ভাইদের উন্নতির মূলস্রোতে আনা আমাদের লক্ষ্য। আজ ১০০ জনের বেশি মুসলিম ভাই বিজেপিতে এসেছেন। কারণ তাঁদের মনে কোন বিদ্বেষ নেই। নরেন্দ্র মোদীর তিন তালাকের সিদ্ধান্তের মানে বুঝতে পেরেছেন এই মুসলিম যোগদান কারীরা।”

বিজেপির কেন্দ্রীয় নেতা শ্যাম জাজু বলেছেন, “মুসলিমরা বুঝতে পেরেছেন তাঁদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে না। কিছু রাজনৈতিক দল মুসলিমদের ভূল পথে চালিত করেছেন। যার ফলেই আন্দোলন শুরু করেন তাঁরা। এখন যখন তাঁরা বুঝেছেন তাঁদের নাগরিকত্ব যাবে না শাহিনবাগের প্রতিবাদে উপস্থিত সব মানুষ আজ বিজেপিতে এসেছেন”।

বিজেপিতে যোগ দিলেন শাহিনবাগের সিএএ আন্দোলনের মুখ শাহজাদ সহ ১০০ জন। উল্লেখ্য নাগরিকত্ব আইন তথা সিএএ-র বিরোধিতা করে করোনা আবহে লকডাউনের আগে পর্যন্ত লাগাতার আন্দোলন চলছিল দক্ষিন দিল্লীর শাহিনবাগে। কোনভাবেই তাঁদের ওঠানো যাচ্ছিল না। শেষে করোনা পরিস্থিতে লকডাউনে মুখে পরে তাঁরা আন্দোলন তুলে নিতে বাধ্য হন। আর এবার সেখান থেকেই শাহাজাদ সহ ১০০ জন যোগ দিলেন ভারতীয় জনতা পার্টি তে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত