সুর নরম হুমায়ুনের, বহরমপুরে তৃণমূলের জয় নিয়ে আশাবাদী বিধায়ক

TMC: ব্রিগেডে জনগর্জন সভা থেকেই লোকসভা ভোটে ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। বড় চমক বহরমপুর আসনে ইউসুফ পাঠানকে টিকিট দিয়েছেন মমতা-অভিষেক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকেই লোকসভা ভোটে ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। বড় চমক বহরমপুর আসনে প্রাক্তন জাতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে টিকিট দিয়েছেন মমতা-অভিষেক। ক্রিকেট তারকাকে প্রার্থী করায় বেঁকে বসেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। নিজের আলাদা দল গঠন করে ইউসুফের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর কথাও শোনা গিয়েছিল তাঁর মুখে। তবে এবার হয়তো সুর নরম করলেন তিনি। এমনকি বহরমপুরে যে তৃণমূল জয় পাবে, তা নিয়েও আশাবাদী হুমায়ুন।

সুর নরম হুমায়ুনের, বহরমপুরে তৃণমূলের জয় নিয়ে আশাবাদী বিধায়ক

আরও পড়ুন: ভোটের মুখে রাজ্য সরকারি কর্মচারীদের বোনাস বৃদ্ধি করল নবান্ন, কত বাড়ল? কারাই বা পাবেন?

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হতেই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের (TMC MLA Humayun Kabir) সুর নরম হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। তিনি বলেন, ‘আবার একটা নির্বাচন আসছে, আমাদের সক্রিয়ভাবে অবতীর্ণ হতে হবে। আমাদের তৃণমূল কংগ্রেস যাতে ভালো ফল করে, সেইদিকেই নজর রাখতে হবে, সেই চেষ্টা আমাদের করতে হবে।’ তিনি আরও বলেন, ‘রাজনীতি একটা সম্ভাবনাময় শিল্প। সকালে একরকম আবহাওয়া থাকতে পারে আবার বিকেলে আর একরকম। ঝড় আসতে পারে, বৃষ্টি হতে পারে। রাজনীতি তো সেইরকমই।’ তবে সন্ধ্যায় জেলা তৃণমূলের কর্মীসভায় দেখা যায়নি তাঁকে। জানা যায়, গতকাল রাতে ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকে ছিলেন দুই বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবীর ও নিয়ামত শেখ। তবে বৈঠক কী ইতিবাচক ছিল, তা নিয়ে কোনও মন্তব্য কেউ করতে চাননি।

সুর নরম হুমায়ুনের, বহরমপুরে তৃণমূলের জয় নিয়ে আশাবাদী বিধায়ক
সুর নরম হুমায়ুনের, বহরমপুরে তৃণমূলের জয় নিয়ে আশাবাদী বিধায়ক

ভরতপুরের বিধায়কের গলায় বিদ্রোহের যে সুর শোনা গিয়েছিল, এদিন তাঁর বিপরীতে গিয়ে হুমায়ুন বলেন, তিনি একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন। এখন আপাতত রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে ভোটের ট্রেণ্ড বোঝার চেষ্টা করছেন। তিনি আশাবাদী যে আসন্ন নির্বাচনে তৃণমূল জয় পাবে। পাশাপাশি হুমায়ুন জানিয়ে দিয়েছেন, তিনি অন্য কোনও দলে যাবেন না। এই দলেই থাকবেন এবং দলের অন্যায়, ভুল দেখলে প্রতিবাদ করবেন।’

সুর নরম হুমায়ুনের, বহরমপুরে তৃণমূলের জয় নিয়ে আশাবাদী বিধায়ক

সুর নরম হুমায়ুনের, বহরমপুরে তৃণমূলের জয় নিয়ে আশাবাদী বিধায়ক

উল্লেখ্য, বহরমপুর লোকসভা কেন্দ্রের (Berhampore Loksabha) দীর্ঘসময়ের সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) । ভোটের ময়দানে তাঁকে কঠিন লড়াইয়ের মুখে ফেলতে বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তাঁর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। শনিবার ১৮ তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। চতুর্থ দফায় আগামী ১৩ মে বহরমপুরে ভোটগ্রহণ হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন