2000 Note: আজ থেকেই অবৈধ ২০০০ টাকার নোট, যারা এখনও জমা দেননি তাদের জন্য বিশেষ ঘোষণা…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আরবিআই আগে থেকেই জানিয়ে দিয়েছিল চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ২০০০ টাকার নোট জমা দেওয়ার শেষ সময়। আজই সেই শেষ সময়সীমা। শেষ হয়ে গেল মেয়াদ। আজকের পর থেকে সমস্ত ২০০০ টাকার নোট অচল হয়ে যাবে। কিন্তু যারা এখনও অবধি জমা দিতে পারেননি তাদের কি হবে। তাদের জন্যও কি বাড়বে সেই সময় সীমা?

আরও পড়ুনঃ শহরে লক্ষাধিক টাকার জাল নোটের জালিয়াতি! এবার আটক ধৃত যুবক

আজ থেকে প্রায় সাত বছর আগে কেন্দ্রীয় সরকার ১০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার পরিবর্তে বাজারে আনা হয়েছিল ২০০০ টাকার নোট। কিন্তু চলতি বছরেই ফের ২০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন মোদি সরকার। নোট বদলি করার শেষ সময়সীমা দিয়েছিলেন আজকে।

2000 note rbi 646f4c0e94971

 

সুত্রের খবর এখনও অবধি প্রায় ৯০ শতাংশ ২০০০ টাকার নোট জমা পরেছে । কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও ভারতের বাজারে ঘুরে বেড়াচ্ছে বাকি ১০ শতাংশ ২০০০ টাকার নয়। সেই অংকটা প্রায় গিয়ে দাঁড়াচ্ছে ২৪ হাজার কোটির মত।

আজ থেকেই অবৈধ ২০০০ টাকার নোট, সময় কি বাড়বে? 

ezgif sixteen nine 380 1

যারা টাকা জমা দিতে পারেননি তাদের জন্য কি বাড়বে সেই সময়সীমা? সময়সীমা না বাড়ালে সাধারন মানুষের কাছে সেই টাকা রাখা কি শাস্তিযোগ্য অপরাধ। পূর্ব নিয়ম আনুসারে কী হতে পারে জরিমানা? তবে এই প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খেলেও এখনও পর্যন্ত এই বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহন করা হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর