Fake Note: শহরে লক্ষাধিক টাকার জাল নোটের জালিয়াতি! এবার আটক ধৃত যুবক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছুদিন ধরেই জাল নোটের জালিয়াতির খবর সামনে আসছিল। এবার বেশ কিছু জাল নোট উদ্ধার হল। সেই টাকার সংখ্যা প্রায় দুলক্ষ পঁচিশ হাজার। সবকটি নোটই ৫০০। এবার এক ধৃত যুবকের খোঁজ পাওয়া গেল। ধৃত যুবকের নাম নূর ইসলাম শেখ।

আরও পড়ুনঃ দার্জিলিং ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত টয় ট্রেন! চলছে উদ্ধার কাজ

বছর ২২শের এই যুবককে উদ্ধার করা হয় গত শুক্রবার রাতে সামশেরগঞ্জ থানার বাসুদেবপুর পিলকি মোড় থেকে। তাকে দেখে সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকেরা পুলিশকে খবর দেয়। সেখান থেকেই ওই যুবকে আটক করা হয় এবং ২ লক্ষ ২৫ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়।

images 32

তবে তার কাছে আরও টাকা আছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এবং এই যুবকের সাথে আরও কেউ যুক্ত আছে কিনা, বা যুবকের কি কোন বড় মাথা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। যুবককে আটকে রেখে চলছে জিজ্ঞাসাবাদ। আপাতত তাকে পুলিশি হেফাজতে রাখা হবে।

শহরে লক্ষাধিক টাকার জাল নোটের জালিয়াতি! আটক করা হল যুবককে

rupee4 kLcH

তবে এই নতুন নয়। প্রায় কয়েক বছর ধরেই সাধারন মানুষরা এই জালিয়াতির শিকার হয়েছেন। শহরের বাজারে ঘুরে বেড়াতো জাল নোট। শুধু মুর্শিদাবাদ নয়, বিহার, ঝাড়খণ্ড এবং কলকাতাতেও ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু জাল নোট। এবার পুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন। চলছে পুরদমে তদন্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন